বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাস্টার রুহুল আ‌মিন ভূঁইয়া ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

হাছান আহমাদ ভূঁইয়া,‎(লক্ষ্মীপুর) প্রতিনিধি : ‎লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া তার ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ‎রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর ‌পৌর শহ‌রে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হয়। ‎এ সময় লিখিত ইশতেহার পাঠ করেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের […]

লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাস্টার রুহুল আ‌মিন ভূঁইয়া ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৪৬

হাছান আহমাদ ভূঁইয়া,‎(লক্ষ্মীপুর) প্রতিনিধি :

‎লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া তার ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

‎রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর ‌পৌর শহ‌রে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হয়।

‎এ সময় লিখিত ইশতেহার পাঠ করেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।

‎ইশতেহারে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষিত বেকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়।

‎ইশতেহার অনুযায়ী, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের জন্য সরকারি বরাদ্দের ওষুধ শতভাগ নিশ্চিত করা হবে। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। সরকারি বরাদ্দ যথাযথ ব্যবহার করে পর্যায়ক্রমে সব গ্রাম্য রাস্তা পাকা করা হবে এবং লক্ষ্মীপুর-রায়পুর সড়ককে চার লেনে উন্নীত করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।

‎সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, জেলে ভাতাসহ সকল ভাতা প্রকৃত উপকারভোগীদের হাতে শতভাগ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। নারিকেল, সুপারি ও সয়াবিনভিত্তিক কৃষিশিল্প গড়ে তোলা, হিমাগার ও ব্যবসায়িক হাব স্থাপনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

‎শিক্ষিত বেকার যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধিতে উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নার্সারি স্থাপন ও বনায়ন কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।

‎এছাড়া মজুচৌধুরীহাট নদীবন্দর আধুনিকায়ন, ডাকাতিয়া নদী ও বেড়ি সংলগ্ন খালসহ সকল খাল দখলমুক্ত করে জলাবদ্ধতা নিরসন, রায়পুর ফিশ হ্যাচারির আধুনিকায়নের মাধ্যমে মৎস্য সম্পদ বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরা হয়। স্থানীয় পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিক সুবিধা দিয়ে আকর্ষণীয় করে গড়ে তোলার কথাও ইশতেহারে রয়েছে।

‎যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়ন, অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান চাঁদাবাজিমুক্ত রাখতে নজরদারি জোরদার এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করা হয়।

‎এছাড়া খাস জমি ও চরাঞ্চলের ভূমি প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্দোবস্ত প্রদান, মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রাখা, রায়পুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ঢাকা-লক্ষ্মীপুর নৌ ও রেল যোগাযোগ চালু এবং প্রতি ইউনিয়নে সালিশি কমিটি গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

‎ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন পরিচালক ফারুক হোসেন নুরুন্নবী, সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হুদা, রায়পুর পৌর আমির হাফেজ ফজলুল করিমসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। […]

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১২ জুন ২০২৬, ১০:২৮

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।

ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করে। প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব-৪-এর আভিযানিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।