আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ পৌরসভার উত্তর সাহাপুর গ্রামের ওমর ফারুক প্রবাসীর মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর তা দ্রুত আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে নুরুল হকের কনফেকশনারি, ওমর ফারুকের ইলেকট্রিক দোকান ও শাহজাহান মিয়ার একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঘটনাস্থলের পাশে ফার্মেসি, মুদি ও চায়ের দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান এবং দুটি গোডাউন থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় সেনবাগ ফায়ার সার্ভিসের ফায়ার পক্ষ নিশ্চিত করে বলা হয় বৈদ্যুতিক শট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয় জনগণ এবং পুলিশের সহযোগিতায় আগুন নিlয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।