রবিবার, ৩০ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মহিপুুরে হিন্দু সম্প্রদায় ও আওয়ামীলীগের প্রায় দুই শতাধিক মানুষের বিএনপিতে যোগদান

সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালীর মহিপুরে বৃহত্তম মৎস্য বন্দরে মহিপুর মৎস্য ব্যবসায়ীদের সংগঠন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি ও শ্রমিক সমিতির যৌথ আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন । গতকাল সোমবার (২২ ডিসেম্বর) […]

প্রতিনিধি ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫

সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে বৃহত্তম মৎস্য বন্দরে মহিপুর মৎস্য ব্যবসায়ীদের সংগঠন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি ও শ্রমিক সমিতির যৌথ আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাত ৭.০০ টার সময় মহিপুর মৎস্য বন্দরের গাজী মার্কেটে এ মতবিনিময় সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠান পর্ব অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত পাঠ করেন, বিএনপি’র থানা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহিদুল ইসলাম। 

এসময় প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন,উন্নয়ন কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির নয় যা সবার।মহিপুরের এই বৃহত্তম মৎস্য বন্দরে আড়ৎ মালিক, আটশত শ্রমিক, অসংখ্য মাঝি ও জেলেরা এ পেশায় কাজ করে জীবিকা নির্বাহ করে। যদি এ মৎস্য বন্দরটি কিছু দিন বন্ধ থাকে বা এই খাল ভরাট হয়ে যায় তবে শ্রমিকদের আয় রোজগার হবেনা, কর্মসংস্থান থাকবে না। এজন্য ক্ষতি বিএনপি’র নয় অন্যান্য সকল দলের। সুতরাং উন্নয়নের স্বার্থে সবাই কে এক সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কোনো দল বা মার্কায় ভোট দিলে বেহেস্ত বা হিন্দুদের মতে স্বর্গে যাওয়া যায় না। একমাত্র আল্লাহ্ তায়ালা বা হিন্দুদের মতে বিধাতা যার যার কর্মের ফল অনুযায়ী বেহেস্ত – দোযখ নির্ধারণ করবেন। তিনি বিএনপি’র দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য দেশনায়ক তারেক রহমানের কঠোর নির্দেশনার বিষয়ে বলেন, এই মৎস্য বন্দরে ব্যবসায়ীদের বিএনপি’র কাহারো দ্বারা যদি কোনো ধরনের ক্ষতি হয় তাহলে বিএনপির সেই নেতা কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে । তিনি আরো বলেন, যারা আজ থেকে বিএনপি পরিবারে যোগদান করেছেন তাদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। মৎস্য আড়ৎ মালিক, শ্রমিক,ব্যবসায়ী, হিন্দু সম্প্রদায় ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ আপনাদের সবার বিবেক, বুদ্ধি দিয়ে উন্নয়নের জন্য আমাদের একবার সুযোগ করে দেন ইনশাল্লাহ্ আমরাও আপনাদের মর্যাদা সমুন্নত রাখবো। 

কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, আজকে এই মৎস্য মালিক শ্রমিক মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়, ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামীলীগ থেকে যারা বিএনপি পরিবারে যোগদান করেছেন তাদের সবাই কে কলাপাড়া উপজেলা বিএনপি’র পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। 

মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো:ফজলু গাজী বলেন, মহিপুর বাজার ও মনোহরপুর গ্রামে প্রায় এক হাজার দুই শত হিন্দু ভোটার আছে তার মধ্যে একহাজার ভোট কাষ্ট হলে আমরা ধানের শীষ প্রতীকে শতভাগ ভোট পাবো নেতা আমি এই আশ্বাস আপনাকে দিলাম। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আ: জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো: ফারুক, মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: ফজলু গাজী, কলাপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাজাহান পারভেজ, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান হাওলাদার, মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা, মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস, মহিপুর মৎস্য শ্রমিক হ্যান্ডেলিং সমিতির সভাপতি আ: সালাম সরদার। 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার,মহিপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী গাজী মো:মজনু, থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য মৎস্য আড়ৎ মালিক সমিতি, মোঃ ইউসুফ হাওলাদার বাদল, মহিপুর এস আর ও এস বিএস লি: সভাপতি মো:সাইফুল ইসলাম সোহাগ, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সজীব হাওলাদার সহ মহিপুর থানা বিএনপি’র এবং ইউনিয়ন বিএনপি’র সকল পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। 

এ মতবিনিময় অনুষ্ঠানে মহিপুর বাজার হিন্দু সম্প্রদায় থেকে কেন্দ্রীয় মন্দিরে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সৎসঙ্গ মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রায় ৫০ জন হিন্দু সম্প্রদায়ের লোক ও আওয়ামীলীগের দুই শতাধিক মানুষ আলহাজ্ব এবিএম মোশারফ হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। তাদের মধ্যে অন্যতম কৃষ্ণ কর্মকার, মিন্টু দে, নির্মলশীল, সঞ্জয় দে,সুমন দাস, বাবুল দাস, সুনিল শীল, উত্তম হালদার প্রমুখ। 

এছাড়া আরো যোগদান করেন মহিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো:জাহিদুল ইসলাম সেলিম, ইব্রাহিম খান, সিরাজুল ইসলাম , সোবহান হাওলাদার, মালেক খলিফা ,জাকির হোসেন দুলাল, সন্ধ্যা রানী, মিনারা বেগম, ছকিনা বেগম, আওয়ামীলীগ সেলিম হাওলাদার, মিজান, মোস্তফা সরদার, আলম সহ আরো অনেক নেতাকর্মী ।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আ:সালাম হাওলাদার। 

এ মতবিনিময় সভাটি সন্ঞ্চালনায় ছিলেন, মিজানুর রহমান রিপন ও আইয়ুব আকন ফিরোজ। 

পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আরোগ্যলাভের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।