স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন থেকেই জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে আলোচনায় অংশ নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসের মধ্যেই ‘জুলাই স্মৃতি জাদুঘর’ খুলে দেওয়া উচিত। তিনি বলেন, কিছু কাজ অসমাপ্ত থাকলেও জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত করা যেতে পারে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরে চলমান রাখা সম্ভব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাদুঘরটির উদ্বোধন করলে এবং আমন্ত্রণ জানালে তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এদিকে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।