মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর) প্রতিনিধি;
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার জন কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয় ।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।
এ ছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগন, গণমাধ্যম কর্মী, প্রান্তিক ও ক্ষুদ্র কয়েক শতাধিক কৃষক কৃষানি উপস্থিত ছিলেন।
এ সময় প্রত্যেক কৃষকের মাঝে আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়।