শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সরকারি দামে সার উধাও, বাড়তি দামে সরবরাহ !

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি আমন মৌসুমের শুরুতেই লালমনিরহাটে সার সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। জেলার পাঁচ উপজেলা সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামে চাহিদা অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ করছেন কৃষকেরা। বিশেষ করে টিএসপি সারের সংকট সবচেয়ে বেশি বলে মাঠপর্যায়ে অভিযোগ পাওয়া গেছে। গত ১০ আগস্ট কালীগঞ্জে সরকার নির্ধারিত দামে চাহিদামতো সার […]

সরকারি দামে সার উধাও, বাড়তি দামে সরবরাহ !

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১৩ আগস্ট ২০২৬, ২০:২২

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

আমন মৌসুমের শুরুতেই লালমনিরহাটে সার সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। জেলার পাঁচ উপজেলা সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামে চাহিদা অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ করছেন কৃষকেরা। বিশেষ করে টিএসপি সারের সংকট সবচেয়ে বেশি বলে মাঠপর্যায়ে অভিযোগ পাওয়া গেছে।

গত ১০ আগস্ট কালীগঞ্জে সরকার নির্ধারিত দামে চাহিদামতো সার না পাওয়ার প্রতিবাদে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক হাজার কৃষক। তাঁদের অভিযোগ, ডিলারদের কাছে গেলে ‘স্টক শেষ’ বলা হলেও বাড়তি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে। এতে আমন উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে। সময়মতো সার না পেলে ফলনও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

কৃষকদের অভিযোগ, সরকারি মূল্যের তুলনায় কোনো কোনো ক্ষেত্রে ৪০০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত বেশি দামে ৫০ কেজির এক বস্তা সার কিনতে হচ্ছে। তবে উপজেলা ও সারভেদে বাড়তি দামের পরিমাণ ভিন্ন বলে জানা গেছে। কৃষকদের কেউ কেউ অভিযোগ করেছেন, অতিরিক্ত টাকা দিলেও অনেক সময় ক্যাশ মেমো দেওয়া হয় না।

গত বছরও জেলার বিভিন্ন উপজেলায় টিএসপি সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছিল। সরকারি নির্ধারিত ১,৩৫০ টাকা মূল্যের টিএসপি বস্তা কোথাও ১,৬০০-১,৭০০ টাকা, আবার আদিতমারীতে ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ পাওয়া যায়। পাটগ্রামেও বিভিন্ন সারের বস্তায় ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার তথ্য প্রকাশিত হয়েছিল।

কৃষি বিভাগের তথ্য উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, জেলার সার চাহিদার সঙ্গে বরাদ্দের বড় ধরনের ব্যবধান রয়েছে। ইউরিয়ার চাহিদা ৬৮,৯৩২ মেট্রিক টনের বিপরীতে বরাদ্দ ৩৯,৬৯০ টন; টিএসপির চাহিদা ৩০,২১০ টনের বিপরীতে বরাদ্দ ১২,৭০২ টন। একইভাবে ডিএপি ও এমওপির ক্ষেত্রেও চাহিদার তুলনায় বরাদ্দ কম।

তবে বিএডিসির লালমনিরহাট গুদামের সহকারী পরিচালক একরামুল হক দাবি করেছেন, সরকারি বরাদ্দ অনুযায়ী গুদামে পর্যাপ্ত সার রয়েছে এবং ১৪৪ জন ডিলারের মাধ্যমে নির্ধারিত দামে সার বিক্রি করা হচ্ছে। স্থানীয় ডিলারদেরও দাবি, তাঁদের বরাদ্দ কম হওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ডিলার পয়েন্টে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তাঁরা অস্বীকার করেছেন।

কৃষক রেজাউল আলম অভিযোগ, ব্যবসায়ীরা প্রায়ই সার না থাকার কথা বললেও বাড়তি টাকা দিলে সার পাওয়া যায়। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে বাজার ও ডিলার পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত দামে বিক্রি বা মজুতের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে গত তিন বছরের আমন মৌসুমে উপজেলা-ভিত্তিক সার চাহিদা, বরাদ্দ, প্রকৃত উত্তোলন ও বিক্রয়মূল্যের পূর্ণাঙ্গ সরকারি তুলনামূলক হিসাব প্রকাশ্যে না থাকায় প্রকৃত ঘাটতি ও মূল্যবৃদ্ধির মাত্রা নির্দিষ্টভাবে নির্ধারণ করা কঠিন। ফলে কৃষকদের অভিযোগের পাশাপাশি সরকারি নথি যাচাই করে বিষয়টির পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রয়োজন।

কৃষকদের আশঙ্কা, আমনের গুরুত্বপূর্ণ সময়ে সার সরবরাহ স্বাভাবিক না হলে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ফলন কমতে পারে। এতে শেষ পর্যন্ত ধানের বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সরবরাহ নিশ্চিত, নির্ধারিত মূল্যে বিক্রি এবং অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকেরা।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।