ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশের ফুটবলাররা শুধু মাঠেই খেলছেন না, বরং তারা দেশ ও জাতির মর্যাদা রক্ষার বৃহত্তর সংগ্রামের অংশ হিসেবেও দায়িত্ব পালন করছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আরাঘচি গত ফেব্রুয়ারিতে সংঘটিত একটি প্রাণঘাতী হামলায় নিহত স্কুলছাত্রীদের স্মরণ করেন। একই সঙ্গে তিনি ফুটবল মাঠে ইরানি খেলোয়াড়দের সংগ্রামের সঙ্গে জাতীয় মর্যাদা ও সম্মান রক্ষার বিষয়টিকে যুক্ত করেন।
তিনি লেখেন, ফুটবল মাঠ থেকে শুরু করে কূটনৈতিক আলোচনা কিংবা যুদ্ধক্ষেত্র— ইরানিরা যে প্রতিটি পদক্ষেপ নেয়, তা দেশের জনগণের সম্মান ও মর্যাদা রক্ষার বৃহত্তর লড়াইয়ের অংশ। পোস্টে মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ বালিকা বিদ্যালয়ে সংঘটিত হামলায় নিহতদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।
এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান জাতীয় ফুটবল দল বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দলের লড়াকু পারফরম্যান্স দেশটির ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যেই জাতীয় ঐক্য ও মনোবল জোরদারের বার্তা দিতে এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?