শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

গলাচিপায় খাস জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত অর্ধশত, হাসপাতালে ভর্তি -২৫

গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় সরকার থেকে ইজারা পাওয়া খাস জমিতে তরমুজ চাষ করতে গিয়ে সংঘর্ষে আহত হয়েছে ৬০ জন কৃষক ও দুই নারী। আহতদের মধ্যে ২৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা অভিযোগ করেন, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিনের চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার ও […]

গলাচিপায় খাস জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত অর্ধশত, হাসপাতালে ভর্তি -২৫

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১৪ নভেম্বর ২০২৫, ১৪:২৯

গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় সরকার থেকে ইজারা পাওয়া খাস জমিতে তরমুজ চাষ করতে গিয়ে সংঘর্ষে আহত হয়েছে ৬০ জন কৃষক ও দুই নারী। আহতদের মধ্যে ২৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা অভিযোগ করেন, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিনের চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার ও তার সহযোগীরা বৃহস্পতিবার দুপুরে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়।

তবে ওই এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান।

খাস জমি নিয়ে বিরোধ নিয়ে দীর্ঘদিন মামলা হামলা চলমান থাকায় গত শনিবার গলাচিপা উপজেলা নির্বাহী মাহমুদুল হাসান স্থানীয় বিএনপির দুই নেতা ও গণঅধিকারের এক নেতাকে নিয়ে আপোষ মীমাংসা করে দেওয়ার পরেও বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, মোঃ নিজাম গাজী (৬২), নুর মোহাম্মদ সিকদার (৭০), মোঃ আলম হাওলাদার (৪৭), মোঃ কবির মেলকার (৫৫), মোঃ মুসা খান (২৩), মোঃ রিয়াজ মুসুল্লি (৩৮) মোঃ হাসান সিকদার, মোঃ আনোয়ার ফকির (৪৭) এবং মোঃ সিরাজ খা (৬০), মোঃ শফিক হাওলাদার (৪০), মোঃ বাবুল তালুকদার (৪৮), মো: বারেক ফকির (৬০), মো: শাহাবুদ্দিন (৪৯), মো: বেল্লাল ঢালী (৬০),

মোঃ সোহেল তালুকদার (৪২), মোঃ জামাল তালুকদার (৫৪), মোসাঃ রেখা বেগম (৩৮), আকলিমা বেগম (৩০), নিলুফা বেগম (৪০), মোঃ ফারুল মীর (৫৫), মোঃ শাহীন মীর (৩০), মোঃ আনোয়ার হোসেন ফকির (৪৮), মোঃ তৈয়ব মোল্লা (৪২), মোঃ ফরহাদ তালুকদার (২৭)। এদের সবাইকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষে আহত কৃষক জালাল তালুকদার (৫৪) অভিযোগ করেন,‘ভূমি অফিস থেকে ইজারা পাওয়া জমিতে চাষ দিতে গেলে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার তাদের ওই জমিতে চাষ করতে বাঁধা দেয়।

গত শনিবার গলাচিপা ইউএনও স্যার এবং ওসি সাহেব উভয় পক্ষকে নিয়ে বসে জমি ভাগাভাগি করে বিরোধ সমাধান করে দেন। ইউএনও এর সিদ্ধান্তে জমি কম পেলেও সংঘাত এড়াতে রাজি হই।’

তিনি আরো জানান, আজ দুপুরে তারা ওই জমিতে চাষ ও ঘর তুলতে যান। এসময় তাদের উপর হামলা চালানো হয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

আহত সাহাবুদ্দিন তালুকদার বলেন, আমরা চরবাংলায় প্রায় ৩০ বছর ধরে বসবাস করছি। ওই এলাকার খাস জমি আমরা চরবাংলার মানুষেরাই ভাগ করে খাই। ইউএনও আমাদেরকে একসনা ডিসিআর দিছে।

আমাগো নামে আগের এসিল্যান্ড প্রত্যায়ন দিছে। ডিসিআরের জমিতে স্থানীয় বাকের বিশ্বাস, আনোয়ার হাওলাদার ও মতিন চরবাংলা ও চরবিশ্বাস দিয়া কিছু পোলাপান নিয়া আমাগো উপর হামলা করছে। ’

তিনি আরো বলেন, গত তিন মাস আগে উপজেলার ভূমি প্রশাসন তাদের ১৫৫ জন কৃষককে এ জমি একসনা ইজারা দেয়। কিন্তু চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার তাদের জমিতে চাষ করতে দেয়নি।

এরপর কিছুদিন আগে ইউএনও এবং ওসি স্যার আমাদের নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেন। কিন্তু আজ বৃহস্পতিবার দুপুরে ওই জমিতে গেলে ওয়ার্ড বিএনপির নেতা আনোয়ার হাওলাদার ও তার লোকজন হামলা করে।’

অভিযুক্ত চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হাওলাদার বলেন,‘চরবাংলা বিরোধীয় খাস জমি তাদের ঘর ছিল। আজ বৃহস্পতিবার তাদের ঘরটি ভেঙে অন্যরা ঘর নির্মান করছিল। এ কারণে নিষেধ করা হয়েছে।

চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস বলেন, ‘আমি দশমিনা ছিলাম। হামলার ঘটনার পর আমি জানতে পেরেছি। হামলার ঘটনাটি আমি প্রশাসনকে জানিয়েছি। তবে এ ঘটনার সাথে আমার কোন সম্পর্ক নাই।’

পটুয়াখালী জেলা শাখার যুব অধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম বলেন, আমার গ্রামের বাড়ি চরবিশ্বাস। কিন্তু এ চরটি আমার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন একটি চরের অংশ। তাই আমরা চরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহয়তা আলোচনা করে সুন্দর একটা সমাধান দিয়ে দিয়েছি। কিন্তু পরবর্তীতে কি হয়েছে আমার জানা নাই।’

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান বলেন, ‘চরবাংলার একটি গ্রুপ খাস জমি চাষ দিতে সংশ্লিষ্ট অফিস থেকে অনুমতি পায়,আরেক গ্রুপ কৃষক ভূমি অফিস থেকে ইজারা পায়। যা নিয়ে বেশকিছু দিন ধরে দুই গ্রুপ মধ্য বিরোধ চলছিল।

বিরোধের ঘটনায় আজ সংঘর্ষ হলে ইজারা পাওয়া কৃষকদের মধ্য ২৩ জন আহত হয়। আহতদের মধ্য ১৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তবে শোনা গেছে,অপর পক্ষের লোকজনও আহত হয়েছে।’

এ প্রসঙ্গে গলাচিপা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বলেন,‘ বিরোধীয় বিসয়টি মীমাংসার জন্য গত শনিবার উভয় পক্ষকে নিয়ে বসা হয়। ওই সময় কৃষকদের বিরোধী গ্রুপ অর্থাৎ আজ যারা হামলা করেছে,তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত দেয়া হয়।

ওই সিদ্ধান্তের সময় উপজেলা ভূমি কর্মকর্তা (এ্যাসিল্যান্ড) ও থানার ওসি উপস্থিত ছিলেন। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।