এস,আই মিলন , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাট উপজেলার ঐতিহাসিক জগদ্দল বিহারে কাছে মনরম পরিবেশে জগদল আদিবাসী স্কুল ও কলেজে একাদশ শ্রেণীর অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।২৪সেপ্টেম্বর,(বৃস্হপতিবার),জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো, ইলিয়াস আলম এর সভাপতিত্বে সকাল ১১ঘটিকায় কলেজ অডিটোরিয়ামে এই অরেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
জগদল আদিবাসী স্কুল ও কলেজের প্রধান অফিস সহকারি আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অত্র কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক আবুল বয়ান মো, আব্দুজ্জাহের, রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক মো,মিজানুর রহমান, হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক মো,নুরে আলম,সহকারী প্রধান শিক্ষক মো,বকুল হোসেন প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠানে শিক্ষক, অফিস সহকারী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আগামী দিনগুলো ভালো ভাবে কাটুক ও নিজের স্বপ্ন পুরুন হোক এমন উপদেশ মুলক বক্তব্য দিয়ে অত্র কলেজের অধ্যক্ষ মো, ইলিয়াস আলম বক্তরা বক্তব্য শেষ করেন।
পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে দেশ-জাতি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।