এস,আই মিলন , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কেএম লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, যুবদল নেতা রুবেল হাসান রতন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমন প্রমুখ।