হাফিজুর রহমান,জেলা প্রতিনিধি সাতক্ষীরা :
গতকাল ২৪/০৫/২০২৫ ইং আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে তালা উপজেলার শিরাশুনী, গ্রামে ঘেরে মাছের খাবার দেওয়ার সময় গফুর( ৩০) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হাতে বেদম প্রহার এর শিকার হয়েছে।
নিজস্ব ঘেরে মাছের খাদ্য দেওয়ার সময় হামলার শিকার হয়ে আহত অবস্থায় তালা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে মোঃ গফুর শেখ পিতা মৃত : আঃ হালিম শেখ গ্রাম – সিরাশুনী, তালা
ভুক্তভোগীর তথ্য অনুযায়ী জাতীয় পার্টি নেতা সেতু এনজিও পরিচালকের নেতৃত্বে, উক্ত এলাকার বুলু,জুলু,মনি ও সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের স্ত্রী পারুল, সহ ১৫-১৬ জনের একটি দল গফুরকে ঘেরে একা পেয়ে ব্যাপক মারধর করে।
গফুর বেদম প্রহরে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকলে, পরিস্থিতি খারাপ বুঝতে পেয়ে তাকে ফেলে রেখে আক্রমণকারীরা চলে যায়।
এলাকাবাসী ঘটনা টের পেয়ে আহত গফুর কে তালা উপজেলা হাসপাতালে এনে ভর্তি করে দেয়। সর্বশেষ পরিস্থিতি, গফুরকে তালা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা আড়াইশো বেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
দীর্ঘদিন ধরে শিরাশুনী গ্রামে একটি মাছের ঘের কে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটেই চলছে।উক্ত ঘের কে কেন্দ্র করে তালা থানায় একটি চলমান রয়েছে।