মোঃ মিরাজ হোসাইন, ভোলাঃ
ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ৫ জনকে মাদক কারবারি ও একজনকে মাদক সেবী হিসেবে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ( ৭ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন–ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মো. হাসান রাঢ়ী (৩০), মো. সোহেল (৩০) এবং দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. মমিন বিশ্বাস (৩০)।
এছাড়াও চরখলীফা ৯ নম্বর ওয়ার্ড বাচ্চু মিয়ার বসত বাড়ি পাঁকা রাস্তার মাথা থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন– চরপাতা ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মোস্তফা সরদারের ছেলে মোঃ রতন সরদার (২৮), চরপাতা ৪ নম্বর ওয়ার্ডের মোঃ নজরুল হাওলাদারের ছেলে মোঃ রিদয় হাওলাদার (২২) এবং চরপাতা ৮ নম্বর ওয়ার্ডে মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ বজলুর রহমান (৩৫)।
পুলিশসূত্রে জানা গেছে, দৌলতখান থানা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ওবায়েদুল হক এবং এসআই মোঃ রাজিবসহ সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফকরুল ইসলাম দৈনিক আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, দৌলতখানে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৯০০ টাকা সহ ৫ মাদক কারবারি ও একজন মাদক সেবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।