শাহরিয়ার আহমেদ , নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সাইবার মামলার পলাতক আসামি আজিজুর রহমান অয়ন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার। গ্রেফতারকৃত আজিজুর রহমান অয়ন আনমুনু গ্রামের মো. আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অয়ন একটি সাইবার মামলার দীর্ঘদিন ধরে পলাতক আসামি ছিলো।
এছাড়া তার বিরুদ্ধে আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।গ্রেফতারের পর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ জানায়, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।