রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের প্রচারপত্র বিলির অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে মারধর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপির নেতা-কর্মীরা।
রবিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে।
গণ ধোলাইয়ের শিকার হয়েছেন বালিয়াকান্দি উপজেলার বহরপর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মন্ডলের ছেলে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সজিব মন্ডল।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক বলেন, রবিবার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে সজিব মন্ডল আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করছে। পরে তাকে হাতে নাতে ধরে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাকে ধরার সময় মারধর করেছে উত্তেজিতরা। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার (ওসি) জামাল উদ্দীন বলেন, ছাত্রলীগের নেতা সজিবকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, সজীবের বিরুদ্ধে আগে মামলা থাকায় তাকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হবে।