নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় পৃথক এলাকায় পানিতে ডুবে ১বছর ও ১৮মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলার রংছাতী এলাকায় সকালে ও দুপুরে পোগলা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার ছেলে মুয়াজ। অপর শিশুটি তাসকিন তারেকে পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের টিটু মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার বাড়ির পাশে পুকুরের তার ছেলে মুয়াজ পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলের মৃত্যুতে রাজিব দম্পতি প্রায় পাগল পারা।
অপরদিকে উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে দুপুরে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশু তাসকিন তারেকের মৃত্যু হয়েছে।
দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দুটি উপমৃত্যুর মামলা হয়েছে।