মোঃ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি;
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।
শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন:
”ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের আপামর জনসাধারণকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি, সুখ ও সমৃদ্ধি। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে আমরা যেন সবাই এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি।”
তিনি আরও উল্লেখ করেন, কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও অহংকার দূর করে একটি সুখী-সমৃদ্ধ এবং সাম্যের সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। ত্যাগের এই উৎসব যেন আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।
পরিশেষে, তিনি ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাইকে যত্রতত্র কোরবানির বর্জ্য না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রেখে ঈদ উদযাপনের আহ্বান জানান।