মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর ২০২৫) সকালে জিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নবাগত পুলিশ কমিশনারকে শুভেচ্ছা জানান এবং গাজীপুরকে একটি বৈষম্যহীন, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে জিএমপি’র চলমান উদ্যোগের প্রশংসা করেন। তারা মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, নাগরিক নিরাপত্তা, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা ও সামাজিক বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন।
এসময় পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন,
“জনগণের সহযোগিতায় আমরা একটি নিরাপদ, সেবামুখী ও বৈষম্যহীন মহানগর গঠনে অঙ্গীকারবদ্ধ।”
তিনি আইনশৃঙ্খলা উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সর্বোচ্চ পেশাগত দক্ষতায় দায়িত্ব পালন করার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা), বিভিন্ন উপ-পুলিশ কমিশনার এবং জিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।