মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জামায়াতের নেতৃবৃন্দ গাজীপুর মহানগরের সামগ্রিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে ছিল—
মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ
জুট ব্যবসার সিন্ডিকেট দমন
মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন
ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ
নাগরিক নিরাপত্তা বৃদ্ধি
প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা
নেতৃবৃন্দ গাজীপুর মহানগরকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুলিশের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার তাঁর বক্তব্যে বলেন, মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা উন্নয়ন, ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, জুট সিন্ডিকেট দমন এবং চুরি-ছিনতাই প্রতিরোধে জিএমপি সর্বোচ্চ কঠোরতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে। তিনি আরও বলেন, গাজীপুরকে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), বিভিন্ন উপ-পুলিশ কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।