পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পৌর এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে ৫১ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে গোয়ন্দা পুলিশ।
গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রতনপুর সাগরদি রোডে ইউনুস ফকিরের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক (৪৩)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক গলাচিপা পৌরসভা রতনপুর ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক মুসল্লীর ছেলে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান জানান, জেলা গোয়েন্দা শাখা ও গলাচিপা থানা পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে এবং বুধবার (৩ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।