মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

আমেরিকা – কানাডা শুল্ক যুদ্ধ! ইরান থেকে পণ্য নেওয়ার ঘোষণা কানাডার

তেহরানে নিযুক্ত কাজাখস্তানের রাষ্ট্রদূত বলেছেন, ইরানের রেল করিডর উন্মুক্ত পানিসীমায় পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ এবং নিকটতম রুট। ইরান থেকে পণ্য পরিবহণের মাত্রা বৃদ্ধি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের সূচনা, ইরানে নতুন ক্ষেপণাস্ত্র শহরের উন্মোচন, ডেনমার্কে আবার পবিত্র কুরানের অবমাননা এবং গাজাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশরের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ নিয়ে পার্সটুডের আজকের […]

আমেরিকা – কানাডা শুল্ক যুদ্ধ! ইরান থেকে পণ্য নেওয়ার ঘোষণা কানাডার

ছবি: সংগৃহিত

নিউজ ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২

তেহরানে নিযুক্ত কাজাখস্তানের রাষ্ট্রদূত বলেছেন, ইরানের রেল করিডর উন্মুক্ত পানিসীমায় পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ এবং নিকটতম রুট।

ইরান থেকে পণ্য পরিবহণের মাত্রা বৃদ্ধি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের সূচনা, ইরানে নতুন ক্ষেপণাস্ত্র শহরের উন্মোচন, ডেনমার্কে আবার পবিত্র কুরানের অবমাননা এবং গাজাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশরের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ নিয়ে পার্সটুডের আজকের নির্বাচিত সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ সাজানো হয়েছে।  ্ধি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাণলল্ট মাসুদ পেজে

ইরান থেকে পণ্য পরিবহনের পরিমাণ বৃদ্ধি

ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের সড়ক প্রশাসন সংস্থার ট্রানজিট অধিদপ্তরের মহাপরিচালক জাওয়াদ হেদায়াদি বলেছেন, গত ১০ মাসে ইরান ভিতর দিয়ে সড়কপথে পণ্যৃ পরিবহনের পরিমাণ ১৫ মিলিয়ন টনে পৌঁছেছে। গত বছরের তুলনায় একই সময়ে তা ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

ট্রাম্পের শুল্ক যুদ্ধের সূচনা

মার্কিন ভোক্তাদের ওপর চাপ বৃদ্ধি এবং জ্বালানি,মোটরগাড়ি,কাঠ এবং কৃষি খাতে ক্ষতির বিষয়ে অর্থনীতিবিদের সতর্কতা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার কানাডা ও মেক্সিকো থেকে পণ্য আমদানির ওপর ২৫%  এবং চীনা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করেছেন।

মার্কিন পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে কানাডা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কানাডার পণ্য রপ্তানির উপর ২৫% শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পাল্টা প্রতিশোধ হিসেবে মার্কিন পণ্য আমদানির উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন।

গাজার সঙ্গে ইসরাইলকে যুদ্ধে ফিরিয়ে আনার জন্য উগ্রবাদী মন্ত্রী বেন গাভিরের প্রচেষ্টা

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার পদত্যাগী এবং উগ্রবাদী মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন, ইসরাইলকে গাজার সঙ্গে যুদ্ধে ফিরে যেতে হবে।” গাজায় ইহুদিবাদী বন্দিদের হস্তান্তরের ছবি প্রকাশের প্রতিক্রিয়ায় বেন গাবির এর আগে বলেছিলেন, এই ছবিগুলোর মাধ্যমে  এটা প্রমাণ করে যে এখন পর্যন্ত যা ঘটেছে তা ইসরাইলের জন্য কোনও বিজয় নয় বরং তা সম্পূর্ণ পরাজয়।

আইআরজিসি কদর ৩৮০ অ্যান্টি ডেস্ট্রয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের শহর উন্মোচন করেছে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসির নৌ বাহিনী এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার অ্যান্টি ডেস্ট্রয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র কদর-৩৮০’র ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের শহর উন্মোচন করেছে। আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি বলেছেন, ক্ষেপণাস্ত্র শহরগুলোর উন্মোচন করা হয়েছে যাতে শত্রুরা আমাদের সম্পর্কে আরো নির্ভুল হিসাব নিকাশ করতে পারে এবং শত্রুরা যেনো এমন ভুল না করে যাতে নিজেদের এবং অন্যদের জন্য সমস্যা তৈরি করে।

ফিলিস্তিনিদের মিশরে জোরপূর্বক অভিবাসনের ট্রাম্পের স্বপ্নআল-সিসির ‘না’

গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে মিশর ও জর্ডানে পাঠানোর পরিকল্পনা নিয়ে শনিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল-সিসি এর আগে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরোধিতা করেছিলেন।

ডেনমার্কে আবারও পবিত্র কোরআনের অবমাননা

সুইডেনে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া ইরাকি খ্রিস্টান অভিবাসী সালওয়ান মোমিকার মৃত্যুর মাত্র কয়েকদিন পর অতি-ডানপন্থি ডেনিশ দল “দ্য হার্ড ওয়ে”-এর নেতা রাসমাস পালুদান আবারও কোপেনহেগেনে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআনের একটি কপি প্রদর্শন করেছেন। পালুদান এর আগে গত বছরের জানুয়ারিতে  সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআনের একটি কপি পুড়িয়ে ছিলেন যা অবমাননাকর ছিল। এই ঘটনায় সারা বিশ্বের মুসলমানরা ক্ষোভে ফেটে পড়েছিল। তার এই কর্মকাণ্ড সম্পূর্ণ পুলিশি পাহারায় এবং সুইডিশ কর্তৃপক্ষের অনুমতিক্রমে সম্পন্ন হয়েছিল।

তেহরানে কাজাখস্তানের রাষ্ট্রদূত, ইরানের রেল করিডোর উন্মুক্ত পানিসীমায় পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ ও  নিকটতম রুট

তেহরানে কাজাখস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ওন্টালাপ ওনালবায়েভ বলেছেন, ইরানের রেলওয়ে করিডোর উন্মুক্ত পানিসীমায় পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ এবং নিকটতম রুট।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১২৫

আন্তর্জাতিক

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আসা যেকোনো ভ্রমণকারীর জন্য ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সরাসরি ওই তিন দেশ থেকে […]

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ডেস্ক রিপোর্ট

২৭ জুন ২০২৬, ১০:০৯

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আসা যেকোনো ভ্রমণকারীর জন্য ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সরাসরি ওই তিন দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং তৃতীয় কোনো দেশ হয়ে যারা সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কার্যকর হবে। সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করে থাকেন, তবে তিনিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এছাড়া সৌদি নাগরিকদেরও ওই তিন দেশে ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়াকায়া’ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক ব্যাধির আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। ইবোলা সংক্রমণের ঝুঁকি কমাতে সৌদি আরবের প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং), রোগ নজরদারি এবং দ্রুত সাড়াদান প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। এছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র—যেমন রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র (ব্রাজাভিল) থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল। প্রতিরোধমূলক ব্যবস্থা চালুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি। আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতির ওপর সৌদি কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দেশটির স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১২৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১২৫

আন্তর্জাতিক

প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের এক শীর্ষ মন্ত্রী ভারতের নাম উল্লেখ না করে হুমকি দিয়ে জানিয়েছেন যে তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে। ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল কর্তৃক আগামী দেড় থেকে দুই বছরের […]

প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুন ২০২৬, ১০:৪৫

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের এক শীর্ষ মন্ত্রী ভারতের নাম উল্লেখ না করে হুমকি দিয়ে জানিয়েছেন যে তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে।

ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল কর্তৃক আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারতের অংশের সমস্ত পানি সম্পূর্ণ ব্যবহারের ঘোষণার পরই ইসলামাবাদের পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া এল।

ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক সরাসরি অভিযোগ করেন যে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী সিন্ধু নদের পানির কলটি নিয়ন্ত্রণ করছেন এবং তিনি পাকিস্তানে এক ফোঁটা পানিও আসতে দিতে চান না।

পাকিস্তানি এই মন্ত্রী বলেন যে তাদের দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। ফলে অন্য কেউ এসে তাদের দেশের খাদ্য নিরাপত্তা, অর্ধেক কর্মসংস্থান এবং ২৫ শতাংশ অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি হুশিয়ারি দিয়ে বলেন যে পানির অধিকার খর্ব করা হলে তার চড়া মূল্য দিতে হবে এবং তারা যেকোনো মূল্যে নিজেদের স্বার্থ রক্ষা করবেন।

মুসাদিক মালিক আরও যুক্তি দেন যে আন্তর্জাতিক প্রথা অনুযায়ী চুক্তি না থাকলেও নদীর উপরিভাগে থাকা দেশগুলো নিচের দেশের পানি প্রবাহ বন্ধ করতে পারে না।

অথচ দুই দেশের মধ্যে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সুনির্দিষ্ট চুক্তি রয়েছে। বিশ্বের অন্যান্য নিম্ন অববাহিকার শিশুদের পানির অধিকার রয়েছে কি না এবং আন্তর্জাতিকভাবে কোনটা প্রকৃত ন্যায়বিচার, তা নির্ধারণের জন্য তারা এই বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরবেন।

একই সংবাদ সম্মেলনে উপস্থিত পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন যে সিন্ধু নদ পানিবণ্টন চুক্তিটি আইনগতভাবে এখনও বহাল রয়েছে এবং কোনো দেশ এককভাবে এটি বাতিল বা সংশোধন করতে পারে না।

তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন যে সিন্ধু নদের পানি পাকিস্তানের জন্য জীবনরেখা এবং এটি তাদের জন্য একটি লাল রেখা বা ‘রেড লাইন’।

অন্য দিকে ভারতের অবস্থান অত্যন্ত সুদৃঢ় ও স্পষ্ট। গত বছর জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটকসহ মোট ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়া দিল্লি এই ঐতিহাসিক পানিবণ্টন চুক্তিটি সাময়িকভাবে স্থগিত বা মুলতবি ঘোষণা করে।

ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান যতক্ষণ না তাদের মাটিতে লালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সন্ত্রাসী পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস করার দৃশ্যমান প্রমাণ দেবে, ততক্ষণ পর্যন্ত এই পানি চুক্তি স্থগিতই থাকবে।

সূত্র: এনডিটিভি

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১২৫