সারাদেশ
মেহেরপুর প্রতিনিধি : রাস্তা পারাপারের সময় স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটাহাম্বারের চাকায় পৃষ্ট হয়ে সানজিদা আক্তার কানসা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছেI এঘটনায় চালক সাব্বির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে জনতাI শনিবার (৯ মে) সকাল পৌনে এগারোটার দিকে মেহেরপুরের গাংনী তেঁতুলবাড়িয়া-বামন্দী সড়কের করমদি সন্ধানী মোড়ের অদূরে এই দুর্ঘটনা ঘটেI সানজিদা আক্তার কানসা খাতুন করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও কাপড় ব্যবসায়ী সাজেদুল হকের মেয়েI তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন জানান, সানজিদা আক্তার কানসা খাতুন রাস্তা পার হওয়ার সময় তেঁতুলবাড়িয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বামুন্দীগামী বালি বোঝাই স্যালো ইঞ্জিনচালিত অবৈধযান লাটাহাম্বারের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটিI দুর্ঘটনার পর পরেই লাটাহাম্বারের চালক পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের সোপর্দ করেছেI গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস সড়ক দুর্ঘটনার সত্যতা ¯^ীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে| শিশুটির পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবেI
৪২ দিন আগে