শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

‘শুধু পুরুষদের দায়ী করা ঠিক নয়’,ধর্ষণ ইস্যুতে যা বললেন ডা. সাবরিনা

ডাক্তার সাবরিনা পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের কারণে থাকেন আলোচনায়। সম্প্রতি অনুষ্ঠিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে গণমাধ্যমে দেশের চলমান ধর্ষণ ইস্যু নিয়ে কথা বলেন তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত ও প্রথমা বাংলাদেশ নিবেদিত ‘গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড-২০২৪’-এ অ্যাওয়ার্ড পান ডা. সাবরিনা। ডা. সাবরিনা বলেন, ‘ধর্ষণ একটি আদিমতম অপরাধ। […]

‘শুধু পুরুষদের দায়ী করা ঠিক নয়’,ধর্ষণ ইস্যুতে যা বললেন ডা. সাবরিনা

ছবি: সংগৃহিত

নিউজ ডেস্ক

১১ মার্চ ২০২৫, ১৯:০৩

ডাক্তার সাবরিনা পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের কারণে থাকেন আলোচনায়। সম্প্রতি অনুষ্ঠিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে গণমাধ্যমে দেশের চলমান ধর্ষণ ইস্যু নিয়ে কথা বলেন তিনি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত ও প্রথমা বাংলাদেশ নিবেদিত ‘গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড-২০২৪’-এ অ্যাওয়ার্ড পান ডা. সাবরিনা।

ডা. সাবরিনা বলেন, ‘ধর্ষণ একটি আদিমতম অপরাধ।

নারীদের প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা। আমি বলব, শুধু পুরুষদের দায়ী করা ঠিক নয়। নারীর ওপর অত্যাচারের জন্য এই ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল ভায়োলেন্সের জন্য নারীরাও অনেক সময় দায়ী হয়। নারী জনমের জন্য সুখী নয়, নিরাপদ বোধ করে না।

সে দেশে এ পুরস্কার হাতে নিয়ে ভালো লাগে না।’

তিনি আরো বলেন, ‘যারা সব সময় নারীদের সঙ্গে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে নারীকেই দায়ী করেন। বলেন, নারীর চালচলনে সমস্যা, নারীর পোশাক-আশাকে সমস্যা তারা ৮ বছরের মেয়েটার ক্ষেত্রে কী বলবেন?

আজও কি এই মেয়ের চালচলন, নাকি পোশাক-আশাকের দোহাই দেবেন। কাজেই আমি বলব, যেদিন মা-বাবারা কন্যাসন্তান হওয়ার পর আলহামদুলিল্লাহ মন থেকে বলতে পারবেন সেদিন মেয়ের ভবিষ্যৎ নিয়ে তাদেরকে দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে হবে না।

সেই দিন এই দিবস এই পুরস্কার সার্থক হবে। না হলে এই দিবস এই পুরস্কার কোনোটাতেই সার্থকতা নেই।’

নারীদের প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত ডোমেস্টিক ভায়োলেন্স শুধু নয়, সোশ্যাল ভায়োলেন্স হয় এবং অনেক সময় আমি বলব শুধু পুরুষদের দায়ী করা ঠিক নয়। নারীর ওপর অত্যাচারের জন্য এই ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল ভায়োলেন্সের জন্য নারীরাও অনেক সময় দায়ী হয়।’

তিনি আরো বলেন, ‘আমি অত্যন্ত দুঃখ বোধ করছি তার পরও বলছি এই ধর্ষণ মামলার মতো মামলাটাকে বিভিন্ন কারণে ব্যবহার করে এর গুরুত্বটা এমন কমিয়ে ফেলেছে যার কারণে যারা প্রকৃত ভুক্তভোগী, প্রকৃত ধর্ষিতা ক্ষত-বিক্ষত হয়ে যায় শরীর এবং মন তারা বিচার পাচ্ছে না।

কাজেই আমি বলব, দয়া করে এই মামলাটিকে প্রহসনের মামলা বানিয়ে না ফেলে এমন একটি অবস্থা তৈরি করুন, যাতে মামলার গুরুত্ব নিশ্চিত হয় এবং এ মামলার সর্বোচ্চ শাস্তি বিধান হয়। এই দাবি আমার মোটেও রাষ্ট্রের কাছে নয়।’

ধর্ষণ একটা আদিমতম অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ‘এটার জন্য আইন আছে। কিন্তু আইন করে কি এটা বন্ধ করা গেছে? যায়নি। সবচেয়ে প্রথমে প্রয়োজন পারিবারিক শিক্ষা। ফেসবুক খুললে বিভিন্ন পুরুষের, কোনো কোনো সময় নারীদেরও কিছু কিছু মন্তব্যে বোঝা যায় কী ধরনের মানসিক অবস্থা তারা ধারণ করেন এবং লালন করেন।’

সর্বশেষে এ ইনফ্লুয়েন্সার বলেন, ‘একটা নারীর সঙ্গে একটা খারাপ কিছু হলে তারা দায়ী করার চেষ্টা করেন নারীর চলাফেরা, পোশাক-আশাক, যে কারণে একটা ৮ বছরের শিশুর ওপর এত বড় ধরনের অপরাধ ঘটতে পারে।

তাহলে কি শুধু রাষ্ট্রই দায়ী? না, সব সময় শুধু রাষ্ট্রই দায়ী নয়। প্রয়োজন পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং রাষ্ট্রের তো দায়িত্ব অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিচার এবং বিচারের যাতে সুনির্দিষ্ট প্রয়োগ হয় কোনো ফাঁক গলে যেন ধর্ষক পালিয়ে যেতে না পারে।’

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণাকাণ্ডে দেশব্যাপী আলোচিত হন ডাক্তার সাবরিনা। সেই মামলায় কারাগারেও ছিলেন দীর্ঘদিন।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।

সোশ্যাল মিডিয়া

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি। শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’ শেয়ার […]

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৯:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি।

শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’

শেয়ার করা পোস্টটি দেখা যায়, নুরুল হক নুরের ওই পোস্টটি ২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশ করা হয়েছিল। পরে মুফতি আমির হামজা সেটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

নুরুল হক নুরের পোস্ট শেয়ার আমির হামজা লেখেন ‘সহমত’।

সোশ্যাল মিডিয়া

হুজুররা হাসনাতের বেলায় চেতছে, বিএনপির বেলায় চুপ, ‘ওপেন শত্রুতা সহ্য হয়, মোনাফেকি না!: মাদানী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিক বিতর্কের মধ্যে বিএনপির নেতাদের বক্তব্যের সঙ্গে আলেমদের প্রতিক্রিয়ার তুলনা টেনেছেন শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। তিনি দাবি করেছেন, হাসনাতের সঙ্গে সম্পর্ক ও জুলাইয়ের আন্দোলনে একসঙ্গে থাকার কারণেই তার বক্তব্যে কষ্ট পেয়েছেন মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমরা। রোববার (৩০ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে […]

হুজুররা হাসনাতের বেলায় চেতছে, বিএনপির বেলায় চুপ, ‘ওপেন শত্রুতা সহ্য হয়, মোনাফেকি না!: মাদানী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ আগস্ট ২০২৬, ১০:৫২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিক বিতর্কের মধ্যে বিএনপির নেতাদের বক্তব্যের সঙ্গে আলেমদের প্রতিক্রিয়ার তুলনা টেনেছেন শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী।

তিনি দাবি করেছেন, হাসনাতের সঙ্গে সম্পর্ক ও জুলাইয়ের আন্দোলনে একসঙ্গে থাকার কারণেই তার বক্তব্যে কষ্ট পেয়েছেন মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমরা।

রোববার (৩০ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রফিকুল ইসলাম মাদানী।

পোস্টে তিনি লেখেন, যারা বলার চেষ্টা করছেন—এই হুজুররা হাসানাতের বেলায় এত চেতছে, অথচ ফজলুর রহমান, রুমিন ফারহানা বা অন্য কেউ বললে তো এত চেতে না। এর মাধ্যমে তারা ‘ফান্ডিং আন্দোলন’ করেন—এমন ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এর জবাবে মাদানী প্রশ্ন তোলেন, বাই রাজুতে আসেন বলার পর রুমিন ফারহানা বা ফজলুর রহমানের ডাকে কোন মাদ্রাসা ছাত্ররা গিয়েছিল শাহবাগে? কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে কার ডাকে স্কুলের পাশাপাশি মাদ্রাসা ছাত্ররা গিয়েছিল?

হাসনাত আবদুল্লাহর সঙ্গে নিজের যোগাযোগের প্রসঙ্গ তুলে মাদানী বলেন, একদিন হাসনাত তাকে ফোন করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় আসতে বলেছিলেন। এতে তিনি অবাক হয়েছিলেন, কারণ তার নম্বর হাসনাত কোথা থেকে পেয়েছিলেন, তা তার জানা ছিল না।

মাদানী বলেন, পরে তিনি সঙ্গে থাকা লোকজনকে নিয়ে ঢাকায় যান এবং শাহবাগে অনেক মাদ্রাসার শিক্ষার্থীকেও উপস্থিত দেখতে পান। দেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হাসনাতের আমন্ত্রণে তার বাড়িতে আয়োজিত মাহফিলেও গিয়েছিলেন বলে জানান তিনি।

অন্যদিকে রুমিন ফারহানা ও ফজলুর রহমানকে নিয়ে কঠোর মন্তব্য করেন মাদানী। তাদের ‘বাইরের এজেন্ট’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, রুমিন ফারহানা বা ফজলুর রহমান—এ ধরনের লোক পায়ে ধরে সারাদিন পড়ে থাকলেও আমরা কোথাও যাব না। এদের আমরা বাইরের এজেন্ট মনে করি। এদের বক্তব্যের মাঝেমধ্যে প্রতিবাদ করি, আবার করিও না!

হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও নাহিদ ইসলাম মাদ্রাসা বা মসজিদে গেলে শিক্ষার্থীরা তাদের নিজেদের মানুষ মনে করে সম্মান ও ভালোবাসা দেখান বলেও দাবি করেন মাদানী।

তিনি লেখেন, ‘এখন সেই মানুষগুলো যখন সংসদের মতো জায়গায় এভাবে না জেনে, না শুনে বক্তব্য দিলে কষ্ট তো লাগবেই!’

মাদানীর ভাষ্য, আওয়ামী লীগ ও বিএনপিতে থাকা ‘শাহবাগী মার্কা কথা বলা’ ব্যক্তিদের বক্তব্যে আলেমদের তেমন প্রতিক্রিয়া হয় না, কারণ তাদের তিনি ‘চিহ্নিত’ বলে মনে করেন। কিন্তু যাদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন এবং যাদের প্রতি ভালোবাসা ও সম্পর্ক রয়েছে, তারা এমন কিছু করলে সেটিকে তিনি ‘বেঈমানী’ হিসেবে দেখেন।