বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

ঢাবির হল ছাত্রদলের কমিটিতে সাবেক ছাত্রলীগ, তদন্তে কমিটি

ছাত্রলীগের অনুসারী হিসেবে পরিচিত জান্নাতুল ফেরদৌস পুতুল এখন কুয়েত-মৈত্রী হল ছাত্রদলের সদস্যসচিব। একইভাবে আরও বেশ কয়েকজন ছাত্রলীগ ঘনিষ্ঠকে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এমন নজিরবিহীন অনুপ্রবেশে প্রশ্ন উঠেছে—ছাত্রদল আজ কার হাতে, কার জন্য?

নিউজ ডেস্ক

০৮ আগস্ট ২০২৫, ২২:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদল ঘোষিত ৫৯৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘিরে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। প্রকাশিত কমিটিতে জায়গা পেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী, এমনকি ১৫ জুলাইয়ের ছাত্রনির্যাতন ও হামলার সঙ্গে সংশ্লিষ্টরা। এমন বিতর্কিত অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে ছাত্রদলের ভেতরেই শুরু হয়েছে ব্যাপক ক্ষোভ ও প্রশ্নের ঝড়।

কমিটিতে নাম আসা বেশ কয়েকজনের অতীত রাজনৈতিক পরিচয় রীতিমতো আতঙ্কজনক। উদাহরণস্বরূপ, ড. শহীদুল্লাহ হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ একসময় ছিলেন ঢাবির জীববিজ্ঞান অনুষদের ছাত্রলীগ নেতা। রোকেয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা ছিলেন ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক, যিনি কেবল পদত্যাগ করেন আন্দোলনের চাপে পড়ে।

আরও চমকপ্রদ তথ্য হলো—বিজয় একাত্তর হলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন সেই রাকিবুল ইসলাম রাকিব ও নিবিড় খান লোহানী, যাদের বিরুদ্ধে গেস্টরুম নির্যাতনের অভিযোগ রয়েছে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মাহমুদ হাসান, যিনি ‘প্রলয় গ্যাং’-এর সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত এবং শিক্ষার্থীদের বয়কটের শিকার হয়েছিলেন, তাকেও জায়গা দেওয়া হয়েছে ছাত্রদলে।

ছাত্রলীগের অনুসারী হিসেবে পরিচিত জান্নাতুল ফেরদৌস পুতুল এখন কুয়েত-মৈত্রী হল ছাত্রদলের সদস্যসচিব। একইভাবে আরও বেশ কয়েকজন ছাত্রলীগ ঘনিষ্ঠকে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এমন নজিরবিহীন অনুপ্রবেশে প্রশ্ন উঠেছে—ছাত্রদল আজ কার হাতে, কার জন্য?

বিতর্কের মুখে ছাত্রদলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে একটি তিন সদস্যের তদন্ত কমিটি। ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনকে এই কমিটিতে রাখা হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেছেন,

“আবেদনপত্রের ভিত্তিতে পদায়ন করা হয়েছে। কেউ কেউ হয়তো তথ্য গোপন করেছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, ছাত্রদলের হলভিত্তিক কমিটি ঘোষণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। তারা মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলে,

“অভ্যুত্থানের পরপরই হল ও একাডেমিক এলাকায় রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে শিক্ষার্থীদের মতামত ছিল। কিন্তু প্রথমে শিবির, পরে ছাত্র ইউনিয়ন, এখন ছাত্রদল—এক এক করে সবাই সেই শিক্ষার্থীস্বপ্নের প্রতি কুঠারাঘাত করেছে।”

এমন পরিস্থিতিতে ছাত্রদলের ‘আহ্বায়ক কমিটি’ আদতে কি রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠছে? নাকি ছাত্রদলের ভেতরে শুরু হয়েছে নিয়ন্ত্রণ হারানোর এক অস্থির প্রক্রিয়া?

শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল মুক্ত হল-পরিবেশ, ক্লিন ক্যাম্পাস এবং রক্ত ও নির্যাতনহীন রাজনীতি। অথচ ছাত্রদলের নামে যেভাবে ছাত্রলীগ ও বিতর্কিত ব্যক্তিরা ঢুকে পড়ছে, তাতে করে আগামীতে রাজনীতির স্বচ্ছতা নিয়েই তৈরি হয়েছে এক বড় শঙ্কা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২৬

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬১

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২৬

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬১