নেত্রকোনা
নেত্রকোনার মদনে ৪০০পিস ইয়াবা সহ মোঃ সাবিরুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে একটি নম্বর বিহীন জারা ১০০সিসি মোটরসাইকেল ও দুটি চাবি জব্দ করা হয়। বুধবার সকালে তাকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের সাদ্দামের বাড়িতে থেকে সাবিরুল কে আটক করা হয়।
সাবিরুল ইসলাম উপজেলা সদর ইউনিয়নের মদন দক্ষিণ পাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
মামলার বিষয়টি বুধবার সকালে মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উপজেলার মদন দক্ষিনপাড়া গ্রামের সাদ্দাম মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল সাদ্দামের বাড়িতে অভিযান চালায়। সাদ্দাম পরিস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। তবে সাবিরুল ইসলাম কে ৪০০পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটক করে। এ সময় তার কাছ থেকে একটি নাম্বার বিহীন মোটরসাইকেল ও দুটি চাবি জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ২লাখ ১০হাজার টাকা। এ ঘটনায় মঙ্গলবার রাতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিদর্শক নাজমুল হুদা বাদি হয়ে মদন থানায় একটি মামলা করেন। বুধবার সকালে নেত্রকোনা আদালতে আসামিকে প্রেরণ করা হয়।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মদন দক্ষিণপাড়া গ্রামের অভিযান পরিচালনা করে সাবিরুল নামে একজনকে আটক করা হয়েছে। তবে মূল আসামি সাদ্দাম পালিয়ে যায়। মাদকদ্রব্য নির্মূলের লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।