ভোলা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভোলার দৌলতখান উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধা সোয়া ৬টার দিকে উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের নেতৃত্বে দৌলতখান বাজারের দক্ষিণ মাথা থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে উত্তর মাথায় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে গণমিছিলটি শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আমির হাসান তারেক হাওলাদার সরকারকে উদ্দেশ্য করে বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বর্তমান সরকার বিকল্প চিন্তা করলে ভুল করবে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এছাড়াও তিনি আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে চিরদিন স্মরণ করবে। তারাই এ জাতিকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে। অনুষ্ঠান শেষে তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিছিলটি শেষ করেন।