ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম. খালিদ হোসেন বলেছেন, সীরাতে রাসুলের (স.) আলোকে আমাদের এ সমাজ গড়তে হবে। আগামীতে নেককার ও মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে। বিগত ৫৪ বছর ধরে এ দেশের সম্পদ লুট হয়েছে।
যারা সম্পদ লুট করে পালিয়েছে তারা কখনো দেশ প্রেমিক নয়। দেশের কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সীরাতে রাসুলের আলোকে আমাদের সমাজ সাজাতে হবে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে এবং মাওলানা মোহছেন আল হুসাইনী ও মাওলানা ইরফানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আজিমুশশান মিলাদুন্নবী (সঃ) মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন আন্দরকিল্লা জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
এছাড়াও এই মাহফিলে অতিথি হিসেব বক্তব্য দেন, আইআইউসির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, রাহবায়ে বায়তুশ শরফ হযরত মাওলানা আব্দুল হাই নদভী প্রমুখ।