শনিবার, ০৮ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

প্রতিষ্ঠার দেড় যুগ পার হলেও নজরুল বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী জিমনেসিয়াম

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য এখনো স্থায়ী কোনো জিমনেসিয়াম স্থাপন করা হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী, ২২০ জন শিক্ষক ও দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এই বিপুল সংখ্যক মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কোনো […]

প্রতিষ্ঠার দেড় যুগ পার হলেও নজরুল বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী জিমনেসিয়াম

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ নভেম্বর ২০২৫, ১৬:৫৯

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য এখনো স্থায়ী কোনো জিমনেসিয়াম স্থাপন করা হয়নি।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী, ২২০ জন শিক্ষক ও দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এই বিপুল সংখ্যক মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কোনো জিমনেসিয়াম না থাকায় শিক্ষার্থীরা হতাশ। শারীরিক শিক্ষা বিভাগের কার্যক্রম মূলত খেলাধুলা আয়োজন পর্যন্ত সীমাবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান ও উন্নয়ন প্রকল্পে ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা থাকলেও কেন্দ্রীয় জিমনেসিয়াম স্থাপনের বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের খোলা মাঠ ও সীমিত পরিসরে ইনডোর স্পোর্টসের ব্যবস্থা থাকলেও তা আধুনিক বিশ্ববিদ্যালয় জীবনে প্রয়োজনীয় নিয়মিত ব্যায়াম ও ফিটনেস চর্চার সুযোগ পূরণ করতে পারছে না। এরই মধ্যে সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠটি গত এক বছর ধরে খেলাধুলার অনুপযোগী অবস্থায় রয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলের মধ্যে তিনটিতেই নেই অনুশীলন কক্ষ। ছাত্রদের একমাত্র আবাসিক ‘বিদ্রোহী’ হলের চতুর্থ তলায় ছোট পরিসরে একটি অনুশীলন কক্ষ থাকলেও সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। ফলে অনেক স্বাস্থ্য সচেতন শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে গিয়ে অর্থ খরচ করে জিম করতে হচ্ছে।

মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তাহমিদ হীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে প্রায় তিন হাজারেরও বেশি শিক্ষার্থী থাকলেও এখানে কোনো জিমনেসিয়াম নেই। সমসাময়িক অনেক বিশ্ববিদ্যালয়ে আধুনিক জিমনেসিয়াম থাকলেও আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত। ত্রিশাল এলাকাতেও বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ব্যাহত হচ্ছে। তাই দ্রুত একটি আধুনিক জিমনেসিয়াম স্থাপন করা জরুরি।”

আইন ও বিচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে জিমনেসিয়াম অপরিহার্য। এটি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্তদের জন্যও গুরুত্বপূর্ণ। আমাদের বিদ্রোহী হলে একটি অনুশীলন কক্ষ থাকলেও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় সেখানে ব্যায়াম করা সম্ভব নয়। আশা করি, প্রশাসন দ্রুত একটি স্থায়ী জিমনেসিয়াম স্থাপনে উদ্যোগ নেবে।”

শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক নাজমুল হাসান বলেন, “জিমনেসিয়াম মূলত বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা দপ্তরের আওতাধীন। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জিমনেসিয়াম থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং খেলাধুলার সঙ্গে যুক্ত ও স্বাস্থ্য সচেতন সবারই দাবি। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনকে একাধিকবার জানিয়েছি। আশা করি, শিগগিরই ছোট পরিসরে হলেও একটি জিমনেসিয়াম স্থাপন করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে টিএসসি ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে ইনডোর স্পোর্টসের পাশাপাশি একটি জিমনেসিয়ামের স্থান বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া নবনির্মিত বিজ্ঞান অনুষদ ভবনের পাশেও একটি ব্যায়ামাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। আশা করা যাচ্ছে, এসব কাজ সম্পন্ন হলে শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক জিমনেসিয়ামের সুবিধা ভোগ করতে পারবেন।”

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।