মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
দেশের সর্বশেষ সংসদীয় আসন ৩০০ নং বান্দরবান পার্বত্য জেলায় অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী ন্যূনতম ভোটের শর্ত পূরণ করতে না পারায় তাদের জামানত হারিয়েছেন। প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
বান্দরবানের নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল শুক্কুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মো. ওয়ালিউল্লাহ, ও ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।’
দুই প্রার্থী নির্ধারিত ন্যূনতম ভোটের শর্ত পূরণ করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানান তিনি।
জাতীয় নির্বাচনের লাঙল প্রতীক ২ হাজার ৪৩৫ ভোট ও হাতপাখা প্রতীকে ৪ হাজার ৭১৮ ভোট পড়ে।
অন্যদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাচিংপ্রু জেরী ভোট পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন পেয়েছে ২৬ হাজার ১৬২ ভোট।
চূড়ান্ত ফলাফলে ১ লাখ ১৫ হাজার ২৯৩ ভোট পেয়ে বান্দরবান-৩০০ আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী।
নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হারাবে। দুই প্রার্থী নির্ধারিত ন্যূনতম ভোটের শর্ত পূরণ করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত