শাহরিয়ার আহমেদ শাওনঃ
হবিগঞ্জের নবীগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সরকারি মূল্যার তোয়াক্কা না করে অসাধু ব্যবসায়ীরা স্যন্ডিক্যট করে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম সহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র এক সপ্তাহ আগেও একটি ১২ কেজি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়েছে প্রায় ১ হাজার ৫০০ টাকায়। বর্তমানে একই সিলিন্ডারের দাম বেড়ে প্রায় ২ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এছাড়াও বোতলজাত ভোজ্যতেলের দামও বেড়েছে। আগের তুলনায় প্রতি লিটারে প্রায় ৫ থেকে ১০ টাকা বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, কোনো কোনো ব্যবসায়ী সরকারি মূল্য নির্ধারণ বা নতুন মূল্য কার্যকর হওয়ার আগেই নিজেদের মতো করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। ফলে বাজারে একদিকে যেমন সাধারণ মানুষের ব্যয় বাড়ছে, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় ভোক্তারা বাজারে নিয়মিত তদারকি জোরদার করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মানুষ।