শাহরিয়ার আহমেদ শাওনঃ (নবীগঞ্জ )
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে শাহজালাল স্পেশাল বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানাযায় ১৮ নভেম্বর মঙ্গলবার সহকারী (ভূমি)প্রত্যয় হাসিম মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই জরিমানা প্রদান করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ পণ্যের গায়ে কোনো লেবেল, উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ ডালডা, ক্ষতিকর অ্যামোনিয়াম ব্যবহার। ফুড কালারের পরিবর্তে কাপড়ের রঙ ব্যবহার সহ নানা অনিয়মে বেজাল খাদ্য উৎপাদন করা হচ্ছে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪২, ৫১ ও ৫২ ধারায় শাহজালাল স্পেশাল বেকারী মালিক কাউসার মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যয় হাসিম সাংবাদিকদের বলেন,“খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর কার্যক্রমের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”