নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘুলডুবা গ্রামে আনুষ্ঠানিক ভাবে যাত্রা করেছে মা ড্রাইভিং স্কুল।গতকাল বুধবার (১২ আগস্ট) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনের শুরুতেই ড্রাইভিং প্রশিক্ষণের জন্য ২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন বলে জানা যায়।
মা ড্রাইভিং স্কুলের প্রোপ্রাইটর কামাল হোসেন বলেন দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির পাশাপাশি নিরাপদ সড়ক ব্যবস্থায় ভূমিকা রাখার লক্ষ্যেই এই ড্রাইভিং স্কুলের যাত্রা শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের গাড়ি চালানোর ব্যবহারিক ও প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত কাতার প্রবাসী ওয়াজিদুর রাহমান বলেন,৪ বছর পর্বে কামাল ভাইয়ের কাছ থেকে ড্রাইভিং শিখে আমি বিদেশ যাই।
সেখানে গাড়ি চালিয়ে আমি ভালো উপার্জন করেছি।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন,এই স্কুলে ভর্তি হয়ে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। এখান থেকে দক্ষতার সঙ্গে গাড়ি চালানো শেখার পাশাপাশি সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কেও ভালোভাবে জানতে পারব বলে আশা করছি।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।