মোঃ জিয়াউর রহমান, পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার জিয়ানগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২ মে) রাতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জিয়ানগর সরকারি কলেজ শাখায় মো. মারুফ হাওলাদার সভাপতি ও আছাদুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
ওই কমিটিতে মো. সিরাজুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, মো. রবিউল সিনিয়র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মাসুদ রানা প্রচার সম্পাদক, মুয়াজ আহম্মেদ দপ্তর সম্পাদক, মো. আব্দুল্লাহ আল মামুন ক্রীড়া সম্পাদক ও মারুফা জাহানকে ছাত্রী বিষয়ক সম্পাদক করা হয়েছে।
গঠিত কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদল কমিটি বরাবর পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।