নেত্রকোনা প্রতিনিধি :
তৃতীয় ধাপে বাদপড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের আবু আব্বাস ডিগ্রী কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনের কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চাঁন মিয়া সভাপতিত্ব করেন।
মো. আলীম ও আজহারুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোঃ আনিসুর রহমান মুন্না, সম্মানিত অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম ও প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আলী লিটন।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বেসরকারী প্রাথমিক শিক্ষক ব্রীষ্য জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিমোহন বসু, যুগ্ম সম্পাদক মোঃ মাসুদুজ্জামান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বুলবুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী ফেসিষ্ট সরকারের সময় ২৬হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। এগুলো অধিকাংশ দলীয় বিবেচনায় জাতীয়করণ করা হয়। তৃতীয় ধাপে প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কে জাতীয়করণ করা হয়নি। তাদের একমাত্র অপরাধ, এসব বিদ্যালয়গুলো অধিকাংশ শিক্ষকগণ বিএনপি মনা।
এখন বাংলাদেশে জনগণের সরকার বসেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর কাছে আমাদের দাবি এসব বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে শিক্ষকদের মানবতার জীবনযাপন মুক্ত করবেন। তারা আরও দাবি করেন আগের আমলে ২৬হাজার বিদ্যালয় যেগুলো জাতীয়করণ করা হয়েছে।
এগুলো পুনরায় যাচাই-বাছাই করে সঠিক তদন্ত করা হোক। যারা বিগত সময়ে ক্ষমতার প্রভাব খাঠিয়ে যারা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে এসব জাতীয়করণ বাতিল করা হোক।