আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইসলাহি মাহফিল ও হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(০৫ মার্চ) উপজেলার কলেজ রোডে অবস্থিত আল-জাহিদ ইসলামিয়া বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও বোরহান সাদীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালকুটি বড় মসজিদের খতিব প্রখ্যাত আলেমে দ্বীন মুফতী আল-আমিন খান,
তিনি রমজানের ফজিলত, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং ব্যক্তি ও সমাজ জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এসময় কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে পবিত্র কুরআনে হিফজ্ সম্পন্নকারী কৃতী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে সম্মাননা জানান অতিথিরা। এ সময় অভিভাবকদের মাঝে আনন্দঘন ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।