মো. মিরাজ হোসাইন, ভোলা) প্রতিনিধিঃ
ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে মোঃ রাজিব মাঝি (৩১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ ৩৪ হাজার টাকা, একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং একটি সুইজগিয়ার চাকু জব্দ করেছে।
গত শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ পাশের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়েছে। আটক ওই রাজিব মাঝি চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহাজাহান মাঝির ছেলে।
পুলিশসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট করা হলে মাদকাসক্ত এটা নিশ্চিত হয়। তবে আটকের সময় তার কাছে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি।
দৌলতখান থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফকরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মোঃ রাজিব মাঝি কে আদালতে পাঠানো হয়েছে।