নীলফামারীর ডোমারে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে অটোযাত্রী পল্লী বিদ্যুতের লাইনম্যান গোপাল চন্দ্র (৩৫) নিহত হয়েছে। শনিবার সকাল সাতটায় বোড়াগাড়ি ব্রিজের উপর এ ঘটনাটি ঘটে। নিহত গোপাল চন্দ্র দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জের অনিল চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের লাইনম্যান গোপাল চন্দ্র বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় বোড়াগাড়ি ব্রিজের উপর বিপরীতগামী একটি মাইক্রোবাসের এসে ধাক্কা দেয়। এ সময় গোপাল অটো থেকে ছিটকে পড়ে মাইক্রোবাসে চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে নিহিত হয়।
অপরদিকে একই দিনে সকাল ১১ টায় নীলফামারী সৈয়দপুর সড়কের সেনপাড়া জামে মসজিদের সামনে অটো রিস্কার ধাক্কায় সাইকেল আরোহী প্রিয়নাথ (৫৫) নামের একজন নিহিত হয়েছে। নিহত প্রিয়নাথ সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কালারডাঙ্গা হিন্দু পাড়া গ্রামের বাসিন্দা।
নীলফামারী সদর থানার ওসি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।