নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা দুর্গাপুরে ভারতীয় ২৩ বোতল মদ সহ একটি নৌকা জব্দ করেছে নেত্রকোনা ৩১বিজিবি ব্যাটালিয়ন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) শেষ রাত সাড়ে ৪টার দিকে নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে সোমেশ্বরী নদীতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
মঙ্গলবার বিকেলে নেত্রকোনা ৩১বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ভবানীপুর বিওপি’র ৬সদস্যের একটি বিশেষ দল টহল দিচ্ছিল।
ওই টহল দলটি বিওপির সীমান্ত মেইন পিলার ১১৫২/১-এস হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে দূর্গাপুর ইউনিয়নের সোমেশ্বরী নদী হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৩বোতল মদ সহ একটি নৌকা আটক করা হয়। আটককৃত মদ এবং নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।