রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

চেন্নাই টেস্ট: ভারতের কাছে বাংলাদেশের রেকর্ড ব্যবধানে হার

পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে বাংলাদেশ। টাইগারদের এমন জয়ের পর সবাই আশায় বুক বেঁধে ছিল, ভারতের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা বাংলাদেশ এবার হয়তো পাবে জয়ের স্বাদ। তবে ভক্তদের নিরাশ করে ভারতের কাছে রেকর্ড ব্যবধানে হেরেছে নাজমুল শান্তর দল। চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা […]

নিউজ ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৭

পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে বাংলাদেশ। টাইগারদের এমন জয়ের পর সবাই আশায় বুক বেঁধে ছিল, ভারতের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা বাংলাদেশ এবার হয়তো পাবে জয়ের স্বাদ। তবে ভক্তদের নিরাশ করে ভারতের কাছে রেকর্ড ব্যবধানে হেরেছে নাজমুল শান্তর দল।

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় বাংলাদেশের। ৩ উইকেটে ১৫৪ রান করে তৃতীয় দিন শেষ করে তারা। তবে চতুর্থ দিনে এসে অশ্বিনের তোপে তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। যার ফলে মাত্র ২৩৪ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। আর ভারত তুলে নিয়েছে ২৮০ রানের বিশাল জয়। ভারতের বিপক্ষে রানের দিক থেকে সবচেয়ে বেশি ব্যবধানে হারের লজ্জা জুটল টাইগারদের।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। চতুর্থ দিনের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার।

মাঝে একবার জীবন পান সাকিব। রবীন্দ্র জাদেজার বলে ক্রিজের বাইরে এসে মারতে গিয়ে মিস করেন সাকিব আল হাসান। কিন্তু ভারতের উইকেটকিপার ঋষভ পান্ত বল গ্লাভসে নিতে পারেননি। অনেক বাইরে চলে আসা সাকিব সময় পেয়ে পৌঁছে যান ক্রিজে। যার ফলে জীবন পান তিনি।

তবে জীবন পেয়েও নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। দলীয় ১৯৪ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে ব্যাকওয়ার্ড শর্ট লেগে যশস্বী জয়সাওয়ালের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে করেন ৫৬ বলে ২৫ রান। তার বিদায়ে ভাঙে ৪৮ রানের জুটি।

সাকিবের পথ ধরে দ্রুত সাজঘরে ফিরে যান লিটন দাসও। ১০ বলে মাত্র ১ রান করে রবীন্দ্র জাদেজার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। তার বিদায়ে ২০৫ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।

২০৬ রানে ৬ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে জুটি বাঁধেন শান্ত। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ২২২ রানে মিরাজ ফিরে গেলে ভেঙে যায় এই জুটি। ১০ বলে মাত্র ৮ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মিরাজ। তাকে ফিরিয়ে ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন অশ্বিন।

মিরাজের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফিরে যান অধিনায়ক শান্তও। একপ্রান্ত আগলে রাখা শান্ত ১২৭ বলে ৮২ রান করে রবীন্দ্র জাদেজার বলে জাসপ্রিত বুমরাহর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান। তার বিদায়ে ২২২ রানে আট উইকেট হারায় বাংলাদেশ।

মিরাজ আর শান্তর পথ ধরে সাজঘরে ফিরে যান তাসকিন আহমেদও। রবিচন্দ্রন অশ্বিনের ষষ্ঠ শিকার হয়ে দলীয় ২২৮ রানে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ের পর ২৩৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। আর ভারত তুলে নেয় ২৮০ রানের বিশাল জয়।

ভারতের বিপক্ষে রানের দিক থেকে সবচেয়ে বেশি ব্যবধানে হারের লজ্জা জুটল টাইগারদের। রানের বিচারে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় হার ছিল ২০৮ রানে। চেন্নাইয়ে সেই লজ্জাটাও ঢাকতে পারলো না টাইগাররা।

এর আগে পাকিস্তানকে তাদের মাঠেই হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়া বাংলাদেশ এবার ভারতের বিপক্ষে খেলতে নেমেই খেই হারিয়ে ফেললো। চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করলেও ব্যাটিংয়ে নেমেই খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ভারতকে ৩৭৬ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে নাজমুল শান্তর দল। তবে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে যায় টাইগারদের ব্যাটিং লাইন-আপ।

এমনকি ফলো-অন এড়ানোর জন্য ন্যূনতম যে রান দরকার ছিল সেটাও করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ থেমেছে ১৪৯ রানে। ফলে স্বাগতিকদের চেয়ে ২২৭ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে তারা। তবে বাংলাদেশকে ফলো-অন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। তাই চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ৫১৫ রান।

৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিনের তোপে মাত্র ২৩৪ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। আর ভারত তুলে নিয়েছে ২৮০ রানের বিশাল জয়। ভারতের বিপক্ষে রানের দিক থেকে সবচেয়ে বেশি ব্যবধানে হারের লজ্জা জুটল টাইগারদের। রানের বিচারে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় হার ছিল ২০৮ রানে। চেন্নাইয়ে সেই লজ্জাটাও ঢাকতে পারলো না টাইগাররা।

খেলা

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে স্পেন। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রথম অনুশীলন সেশনে মাঠে নামে লা রোজারা। তবে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে মূল অনুশীলনে দেখা যায়নি। স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার ফলে পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করায় সতর্কতামূলক […]

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট

১৭ জুলাই ২০২৬, ১১:২৯

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে স্পেন। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রথম অনুশীলন সেশনে মাঠে নামে লা রোজারা। তবে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে মূল অনুশীলনে দেখা যায়নি।

স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার ফলে পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকে বিশ্রামে রাখা হয়েছে। নিউইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারে দলের অন্য সদস্যরা অনুশীলনে অংশ নিলেও ইয়ামাল ও পোরো আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেছেন।

বিশেষভাবে আলোচনায় এসেছে ইয়ামালের শারীরিক অবস্থা। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা গেছে। মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে ওই উরুতেই চোট পেয়েছিলেন স্পেনের এই তরুণ তারকা।

সেই চোটের প্রভাবেই বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে জায়গা হয়নি ইয়ামালের। এরপর ধীরে ধীরে তাকে পুরোপুরি ম্যাচ ফিট করে তোলা হয়। গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে সম্ভাব্য ৩৬০ মিনিটের মধ্যে তিনি খেলেছেন ২২৫ মিনিট। তবে নকআউট পর্বে স্পেনের টানা তিনটি ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি।


অন্যদিকে, ডান প্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোও স্পেনের বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি পাঁচটি ম্যাচে শুরু থেকেই মাঠে নেমেছেন এবং নকআউট পর্বে প্রায় প্রতিটি মিনিট খেলেছেন। শুধু ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে তাকে বদলি করা হয়।

ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে ইয়ামাল ও পোরো দুজনই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিকেল ওইয়ারজাবাল। পরে বক্সে দুর্দান্ত দৌড়ে ঢুকে স্পেনের দ্বিতীয় গোলটি করেন পোরো।

আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। অন্যদিকে, জয় পেলে আর্জেন্টিনা ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

খেলা

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন। সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা […]

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১৯:৪৯

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান।

সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন।

সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা শহর থমকে বা অচল হয়ে যেতে পারে। তার মতে, এই বিশাল জনসমাগম বা গণরিয়েকশনের ভয়েই অনেকে তাকে দেশে ফিরতে দিতে চাচ্ছেন না।

বর্তমানে তিনি আশাবাদী যে খুব দ্রুতই (হতে পারে আগামী মাসগুলোতে) পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরবেন, আদালতে মামলার আইনি লড়াই লড়বেন এবং বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ থেকে সম্মানজনক বিদায় নেবেন।

খেলা

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার চেষ্টা চলছে। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন […]

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

০৩ আগস্ট ২০২৬, ১৭:২৭

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার চেষ্টা চলছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে ফুটবলের নতুন জোয়ার সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার আশা, প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশ্ব ফুটবলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে এবং ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।

তিনি আরও বলেন, কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ছাত্রসংখ্যা কম হলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা হবে।

এ ছাড়া প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে ভেন্যু কমিটি গঠন এবং উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও অন্যান্য ব্যয়ের জন্য স্থানীয়ভাবে সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।