রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

আমি বিএনপি ছাড়িনি,পদত্যাগের গুজব ভিত্তিহীন : কণ্ঠশিল্পী মনির খান

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দল থেকে পদত্যাগ করেছেন—এমন গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। রোববার (১৩ জুলাই) এক প্রতিক্রিয়ায় মনির খান বলেন, “আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। কিছু স্বার্থান্বেষী মহল ২০১৮ সালের একটি পুরোনো ঘটনার অপব্যাখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে।” তিনি দাবি করেন, “এই অপপ্রচার রাজনৈতিকভাবে […]

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৫, ১৫:৩৮

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দল থেকে পদত্যাগ করেছেন—এমন গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা পুরোপুরি অস্বীকার করেছেন তিনি।

রোববার (১৩ জুলাই) এক প্রতিক্রিয়ায় মনির খান বলেন, “আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। কিছু স্বার্থান্বেষী মহল ২০১৮ সালের একটি পুরোনো ঘটনার অপব্যাখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে।”

তিনি দাবি করেন, “এই অপপ্রচার রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা। আমি বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সেটাই অনেকের সহ্য হচ্ছে না। এ কারণেই আমাকে নিয়ে বারবার ভিত্তিহীন গুজব ছড়ানো হয়।”

মনির খান বলেন, “আমি দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

সংগীত অঙ্গনে চার দশকের বেশি সময় ধরে সক্রিয় এই শিল্পী ৪২টিরও বেশি একক অ্যালবাম উপহার দিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা। তিনি বলেন, “গানের মঞ্চে যেমন আমি সরব, তেমনি রাজনীতির ময়দানেও সক্রিয় থাকতে চাই।”

রাজনৈতিকভাবে মনির খানের জনপ্রিয়তা এবং সাংগঠনিক তৎপরতা আগামী নির্বাচনে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় আনতে পারে বলে বিএনপির একাধিক সূত্রে জানা গেছে।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা গেলেও মনির খানের সরাসরি বক্তব্যে সেই বিভ্রান্তি কাটতে শুরু করেছে। দলের কেন্দ্রীয় নেতারাও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার বক্তব্যকেই গ্রহণযোগ্য হিসেবে দেখছেন।

বিনোদন

‘নেপালে ভয়াবহ বন্যা, চিন্তা করবেন না,দোয়া করবেন যেন নিরাপদে দেশে সন্তানের কাছে ফিরতে পারি’: অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেখানে আটকা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ […]

‘নেপালে ভয়াবহ বন্যা, চিন্তা করবেন না,দোয়া করবেন যেন নিরাপদে দেশে সন্তানের কাছে ফিরতে পারি’: অপু বিশ্বাস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ০১:৩৫

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেখানে আটকা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম।

তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। আমরা দেশটির পোখারাতে নিরাপদে আছি।’

নিজের জন্য ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করে অপু বলেন, ‘আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

অপু বিশ্বাস বলেন, ‘আগামীকাল (২৭ আগস্ট) কাঠমান্ডু যাবো। ফ্লাইটে অনেক রাশ চলছে। কাঠমান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরবো।’

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। পাশাপাশি পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে অভিনয় করছেন।

বিনোদন

‘আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে ফেলতে পারেন, কিন্তু আমি নিজের মত বদলাব না’: অরিজিৎ সিং

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সংসদ অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করেন। সেই পোস্ট ঘিরে যেমন প্রশংসা হয়েছে, তেমনি সমালোচনাও এসেছে। এক ভক্তের কড়া মন্তব্যের জবাবে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন এই গায়ক। অরিজিৎ লেখেন, ‘শিক্ষার্থীদের মারধর করা […]

‘আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে ফেলতে পারেন, কিন্তু আমি নিজের মত বদলাব না’: অরিজিৎ সিং

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১৬:০১

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সংসদ অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করেন। সেই পোস্ট ঘিরে যেমন প্রশংসা হয়েছে, তেমনি সমালোচনাও এসেছে। এক ভক্তের কড়া মন্তব্যের জবাবে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন এই গায়ক।

অরিজিৎ লেখেন, ‘শিক্ষার্থীদের মারধর করা হচ্ছে! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এসব কী হচ্ছে? আপনারা কি নিজেদেরই ভগবান মনে করছেন? সবকিছু মনে রাখা হবে। হর হর মহাদেব।’

একই পোস্টে তিনি আরও লেখেন, ‘মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’

এই পোস্টের পর এক ভক্ত মন্তব্য করেন, অরিজিতের প্রতি তাঁর সব শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে। তিনি লেখেন, ‘এত দিন আপনার ভক্ত ছিলাম। কিন্তু এখন আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ঘৃণা করি।’

সেই মন্তব্যের জবাবে শান্ত ভাষাতেই নিজের অবস্থান স্পষ্ট করেন অরিজিৎ। তিনি বলেন, ‘কে আমাকে সম্মান করল আর কে করল না, তা নিয়ে আমি ভাবি না। সবারই আলাদা মতামত থাকতে পারে। আপনি আমার ভক্ত বলেই যে আমাকে আপনার মতো করে কথা বলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।’

পাশাপাশি ওই ভক্তের অনুভূতিতে আঘাত লেগে থাকলে দুঃখও প্রকাশ করেন তিনি। অরিজিৎ লেখেন, ‘মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথায় যদি আপনার কষ্ট হয়ে থাকে, তার জন্য দুঃখিত। তবে আমি এই বিষয়টি নিয়ে সত্যিই ক্ষুব্ধ এবং স্বাধীনভাবে আমার মত প্রকাশ করেছি।’

শেষে নিজের অবস্থানে অনড় থাকার কথাও স্পষ্ট করেন এই গায়ক। তিনি লেখেন, ‘আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে ফেলতে পারেন। আমার অস্তিত্বও ভুলে যেতে পারেন। সুখে থাকুন। কিন্তু আমার মতামতে কোনো পরিবর্তন আসবে না।’

অরিজিতের এই জবাব সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেক অনুরাগী তাঁর স্পষ্ট অবস্থানের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ ভিন্নমতও প্রকাশ করেছেন।
সূত্র: আনন্দবাজার অনলাইন

বিনোদন

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় জামিন আবেদন বাতিল

২৪-এর জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।তিনি আজ বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন। রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার […]

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় জামিন আবেদন বাতিল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০

২৪-এর জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।
তিনি আজ বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলা। ২০২৫ সালের ২ মে মামলাটি করা হয়।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা

তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।এ মামলায় সাংবাদিকদের মধ্যেও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও এটিএন নিউজের মুন্নী সাহাসহ মোট ১৫ জন সাংবাদিকের নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে রয়েছেন জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুনসহ ১৩ জন।

এ ছাড়া ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও মামলার আসামি করা হয়েছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অন্য একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।