দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে বলেছেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়িয়ে এলাকার সমস্যা ও জনসাধারণের প্রত্যাশা সম্পর্কে আরও বেশি অবগত হওয়ার লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।