বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

বহুদূর’ থেকে ‘ক্রোধ’ Metal Error-এর গানে আঁকা হৃদয়ের মানচিত্র

বরিশালের কুয়াশা ছেঁড়ে উঠে আসা সুরের ভেলা—’মেটাল ইরোর’ সঙ্গীত যেন আত্মার ভাষা, আর সেই ভাষায় তারা বলেছিল প্রতিবাদের গল্প, ভালোবাসার ব্যথা, আর একরাশ বেদনাময় স্মৃতি। ২০২১ সাল, কীর্তনখোলা নদীর তীরে প্রাচীন বাকলা-চন্দ্রদ্বীপ। সেই ঐতিহাসিক বরিশালের পাঁচ তরুণ হাতে তুলে নেয় গিটার, গলায় ধারণ করে সাহস, আর হৃদয়ে আগুন নিয়ে শুরু করে এক ব্যতিক্রমী যাত্রা—ব্যান্ড ‘মেটাল […]

বহুদূর’ থেকে ‘ক্রোধ’ Metal Error-এর গানে আঁকা হৃদয়ের মানচিত্র

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৫, ১৬:১২

বরিশালের কুয়াশা ছেঁড়ে উঠে আসা সুরের ভেলা—’মেটাল ইরোর’

সঙ্গীত যেন আত্মার ভাষা, আর সেই ভাষায় তারা বলেছিল প্রতিবাদের গল্প, ভালোবাসার ব্যথা, আর একরাশ বেদনাময় স্মৃতি। ২০২১ সাল, কীর্তনখোলা নদীর তীরে প্রাচীন বাকলা-চন্দ্রদ্বীপ। সেই ঐতিহাসিক বরিশালের পাঁচ তরুণ হাতে তুলে নেয় গিটার, গলায় ধারণ করে সাহস, আর হৃদয়ে আগুন নিয়ে শুরু করে এক ব্যতিক্রমী যাত্রা—ব্যান্ড ‘মেটাল ইরোর’ (METAL ERROR)।

যাত্রার শুরুতে, তিনটি নাম ছিল সবচেয়ে বেশি নিবেদিত—ইস্ফাক, পার্থ গোমেজ এবং তূর্য। সঙ্গীত শুধু তাদের নেশা নয়, ছিল একরকম দায়বদ্ধতা, ভালোবাসা আর বেঁচে থাকবার অবলম্বন। তারা চেয়েছিল, গান হবে হৃদয়ে বিষাদকে বহন করবার সুর, না বলা ফুলের অব্যক্ত আগুন লাগানো চিৎকার—আবার প্রশান্তির মতো শান্ত নদীর ঢেউ।

বরিশাল থেকেই শুরু হয়েছিল পথচলা। তাদের প্রথম গান ‘বহুদূর’, যা ছিল ‘অপেক্ষা’ অ্যালবামের প্রথম সুর। এরপর আসে ‘মিথ্যা আশ্বাস’—যা ভাঙা বিশ্বাস আর কষ্টের গল্প বলে। কিন্তু সংগীতের এই পথটা সহজ ছিল না। বরিশালের নানান প্রতিকূলতা, জঞ্জাল আর অসঙ্গতি তাদের স্বপ্নকে থামিয়ে দেয় মাঝপথেই। ব্যান্ড ভেঙে যায়, পার্থ সরে যান সঙ্গীতজগত থেকে।

তবুও থেমে থাকেনি তূর্য ও ইস্ফাক। তারা বুঝে ফেলেছিল—যদি গানকে বাঁচাতে হয়, দরকার স্থান পরিবর্তনের, অতঃপর ছাড়লেন আপন শহর। শুরু হয় নতুন লড়াই, ঢাকায় নতুন পথচলা। ঢাকায় এসে তারা উপহার দেয় আরও তিনটি জনপ্রিয় গান—‘ক্রোধ’, ‘স্মৃতি’, আর ‘কল্পনা’। এই গানগুলো শুধু সুর নয়, যেন আত্মার সাথে শ্রোতার এক নিঃশব্দ কথোপকথন।

আজ ‘মেটাল ইরোর’ শুধু একটি ব্যান্ড নয়, এটি এক দৃঢ়তা, পুনর্জন্ম আর নতুন করে বাঁচবার অনুপ্রেরণা। ব্যান্ডের পুরোনো সদস্যদের তালিকায় ছিলেন—পার্থ গোমেজ, তন্ময়, চার্লস, প্রান্তিক, ফিদা, রোদ, মাহিন। বর্তমান লাইনআপে রয়েছেন—রিয়াদ, বকুল, সৌরভ জামাল, আসিফ, রুদ্র, ইস্ফাক এবং তূর্য।

এই বছর ‘মেটাল ইরোর’ তাদের নতুন অ্যালবামের সব গান শেষ করার পর, পরিকল্পনা করছে একটি বিশেষ আয়োজন—ফ্যানদের জন্য একটি একক কনসার্ট, যেখানে তারা শুধু গান নয়, ছুঁয়ে দিতে চায় হৃদয়ের ভেতরকার আলো আর অন্ধকারকে।

তাদের স্বপ্ন? একটি এমন সঙ্গীতভুবন গড়ে তোলা—যেখানে গান শুধু শোনা হবে না, অনুভব করা হবে। যেখানে সুর হবে প্রতিবাদের ভাষা, ভালোবাসার আশ্রয়, আর একাকিত্বের সঙ্গী।

‘মেটাল ইরোর’ আজ শুধু বরিশালের নয়, দেশের তরুণদের কণ্ঠস্বর। তাদের স্বপ্নের গিটার থেকে বেরিয়ে আসুক এমন সুর—যা জাগায়, জ্বালায়, আর অবশেষে শান্তি দেয়।

বিনোদন

দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ, তবু বলি আলহামদুলিল্লাহ : কনকচাঁপা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী হিসেবে শোবিজের অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সবাই ফিরেছেন শূন্য হাতে। এরপর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংগ্রহ করেন সংগীতশিল্পী বেবী নাজনীন, দিলরুবা খান, কনকচাঁপা, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী রুকাইয়া জাহান চমকসহ অনেকেই। কিন্তু সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত তালিকায় শোবিজ অঙ্গনের কোনো […]

নিউজ ডেস্ক

২০ এপ্রিল ২০২৬, ২১:৪৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী হিসেবে শোবিজের অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সবাই ফিরেছেন শূন্য হাতে। এরপর সংরক্ষিত নারী

আসনে মনোনয়ন সংগ্রহ করেন সংগীতশিল্পী বেবী নাজনীন, দিলরুবা খান, কনকচাঁপা, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী রুকাইয়া জাহান চমকসহ অনেকেই। কিন্তু সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত তালিকায় শোবিজ অঙ্গনের কোনো শিল্পীর নাম দেখা যায়নি।

প্রকাশিত তালিকা প্রকাশ পাওয়ার পর আজ দুপুরে নিজের ফেসবুক আইডি ও ভেরিফাইড পেজে কয়েকটি পোস্ট করেন কনকচাঁপা। তার মধ্যে একটিতে তিনি শুধু ১১ বার ‘আলহামদুলিল্লাহ’ শব্দটি লেখেনে। এরপর আরেকটি পোস্ট করেন তিনি, যেখানে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে নিজের রাজনীতি, দলের মূল্যায়ন ও দেশের হয়ে কাজ করার কথা উল্লেখ করেন কনকচাঁপা।

শুরুতেই কনকচাঁপা লিখেছেন, ‘জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম।

তখনও নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবু্ও বলি আলহামদুলিল্লাহ।’

সংরক্ষিত নারী আসনে মনোনীত না হওয়ার মধ্যেই মঙ্গল আছে বলেও মানে করেন এই সংগীতশিল্পী। তিনি লেখেন, ‘নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না। আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশাকরি সেভাবেই থাকবেন।’

এরপর নিজের দল বিএনপির কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার। গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকী আছে।’

মনোনয়ন না পেলেও দেশের হয়ে কাজ করে যাওয়ার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।’

বিনোদন

শুটিংয়ে গিয়ে পানিতে ডুবে ডুবে না ফেরার দেশে অভিনেতা রাহুল

শুটিংয়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৪২ বছর। আজ রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজারে তার প্রয়াণের খবর আসে। জানা গেছে, আজ রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের এই অভিনেতা। তালসারিতে পানিতে নেমে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। পরে দিঘা হাসপাতালে […]

নিউজ ডেস্ক

২৯ মার্চ ২০২৬, ২০:৪৪

শুটিংয়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৪২ বছর। আজ রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজারে তার প্রয়াণের খবর আসে।

জানা গেছে, আজ রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের এই অভিনেতা।

তালসারিতে পানিতে নেমে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। পরে দিঘা হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা।
আর্টিস্ট ফোরামের পক্ষে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে তিনি পানিতে নামেন।

তিনি বলেন, “হয় ও সাঁতার জানত না, বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়।

বিনোদন

‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে: দীপ্তি চৌধুরী

বিয়ে করেছেন দেশের টেলিভিশন অঙ্গনের আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দীপ্তির স্বামী নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। খবরটির সত্যতা নিশ্চিত করে দীপ্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন […]

নিউজ ডেস্ক

০৫ জুন ২০২৬, ১৮:৪১

বিয়ে করেছেন দেশের টেলিভিশন অঙ্গনের আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীপ্তির স্বামী নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

খবরটির সত্যতা নিশ্চিত করে দীপ্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, যেখানে সবাইকে আমন্ত্রণ জানাব। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

দীপ্তির স্বামী বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যান্সার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, দীপ্তি চৌধুরী টেলিভিশন টকশো ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত।