বুধবার, ০১ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

বিজ্ঞপ্তি ছাড়াই শিক্ষক নিয়োগ নজরুল বিশ্ববিদ্যালয়ে

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগে ১ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ১ পদের বিজ্ঞাপন দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। জানা যায়, ২০২৫ সালের ১৫ এপ্রিল বিভাগটিতে ১ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে […]

বিজ্ঞপ্তি ছাড়াই শিক্ষক নিয়োগ নজরুল বিশ্ববিদ্যালয়ে

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৪ নভেম্বর ২০২৫, ২০:৪৫

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগে ১ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ১ পদের বিজ্ঞাপন দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে।

জানা যায়, ২০২৫ সালের ১৫ এপ্রিল বিভাগটিতে ১ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে লিখিত পরীক্ষার জন্য আমন্ত্রণ পান একই বিভাগের সহযোগী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত ২ সহকারী অধ্যাপক। তারা হলেন- মো. মামুনুর রশিদ ও শিমলিন জাহান খানম। এছাড়া লিখিত পরীক্ষায় ৩য় প্রার্থী হিসেবে আমন্ত্রণ পান মোহাম্মদ রকি খান চৌধুরী নামের আরেক প্রার্থী।

পরে ১২ আগস্ট উক্ত ৩ প্রার্থীর মাঝেই হয় লিখিত পরীক্ষা এবং উত্তীর্ণ হন সবাই। একই দিনে অনুষ্ঠিত বাছাই বোর্ডে সাক্ষাৎকার দিয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে সহকারী অধ্যাপক পদে সুপারিশপ্রাপ্ত হন শিমলিন জাহান খানম। অন্যদিকে ২য় অবস্থানে ছিলেন মোহাম্মদ রকি খান চৌধুরী।

তবে এরপরই ঘটে বিপত্তি। উক্ত পদের বাছাই বোর্ডের কার্যবিবরণীতে যুক্ত করা হয় মোহাম্মদ রকি খান চৌধুরীকে ভিন্ন পদে নিয়োগের সুপারিশও। মূলত শিমলিন জাহান খানমের সহকারী অধ্যাপক পদে স্থায়ী নিয়োগ হবার পর তার সহযোগী অধ্যাপক পদটি শূন্য হবে বলে আগেই সেই পদে অস্থায়ী সহকারী অধ্যাপক হিসেবে সুপারিশ করা হয় মোহাম্মদ রকি খান চৌধুরীকে;

যা অনুমোদন পায় ২৮ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেটে। এরপর ৩১ আগস্ট নিজ পদে যোগদান করেন শিমলিন খানম এবং ১২ অক্টোবর যোগদান করেন রকি খান। এরপরেই প্রশ্ন উঠেছে নিয়োগটির স্বচ্ছতা, প্রতিযোগিতা ও নিয়মের বৈধতা নিয়ে।

নিয়োগটিতে শূন্যপদে কোন প্রকার বিজ্ঞাপন প্রচার না করে সহযোগী অধ্যাপক পদে সরাসরি অস্থায়ী নিয়োগ সম্পন্ন করায় পদটিতে যথাযথ প্রতিযোগিতা হয়নি, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদের, “প্রজাতন্ত্রের যেকোনো নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগ” ধারাটিও লঙ্ঘন হয়।

এই নিয়োগের বাছাই বোর্ডে সভাপতি হিসেবে উপাচার্য ও সদস্য হিসেবে ট্রেজারার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, সিন্ডিকেটে পাশ হওয়ার পর যেই পদ শূন্য হবে, সেই পদে আগে থেকেই একজনকে নিয়োগের সুপারিশ দেওয়া, অপ্রাসঙ্গিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলা যায়। শূন্যপদে বিজ্ঞাপন দিলে প্রতিযোগিতার মাধ্যমে আরও যোগ্য প্রার্থী পাওয়া যেতো।

অন্যদিকে সহকারী অধ্যাপক নিয়োগের বাছাই বোর্ড কিভাবে সহযোগী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী সহকারী অধ্যাপক নিয়োগের সুপারিশ করে তা নিয়েও রয়েছে প্রশ্ন। এ বিষয়ে ইউজিসির অনুমোদন রয়েছে কি না জানতে চাইলে তৎকালীন বিভাগীয় প্রধান এবং নিয়োগ বোর্ডের সদস্য ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘সিলেকশন বোর্ডের অনেককিছু বিষয় থাকে। এখন বাইরে আছি, পরে কথা বলবো।’

নিয়োগটির বৈধতা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, নিয়োগটি বাছাইবোর্ড কর্তৃক সুপারিশ করা হয় এবং পরবর্তীতে সিন্ডিকেটেও অনুমোদিত হয়। যেহেতু সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, তাই সেখান থেকে অনুমোদন হলে সেই নিয়োগকে অবৈধ বলার সুযোগ নেই। তবে এটি আদর্শ পদ্ধতি নয়।

নিয়োগটির বিষয়ে বাছাই বোর্ডের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বাছাই বোর্ড যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। সিলেকশন বোর্ড যখন বসেছে, সবাই মনে করেছে একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট পাওয়া গেছে।

তিনি অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, এরকম ব্রাইট ক্যান্ডিডেট সচরাচর পাওয়া যায় না, তাই সিলেকশন বোর্ড সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে। সিন্ডিকেটেও বিষয়টি এভাবে উপস্থাপিত হয়েছে এবং অনুমোদন হয়েছে। এমন যদি হয় হার্ভার্ড থেকে কেউ এসেছে, তাকে চাইলেও সিন্ডিকেট সরাসরি নিয়োগ দিতে পারে।

তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান বলেন, বিজ্ঞাপনে যদি একটি পদ উল্লেখ থাকে, তাহলে একজনকেই নিয়োগ দিতে হবে। বিজ্ঞাপনের পদের সংখ্যার বাইরে নিয়োগ দেওয়া যাবে না।

নিয়োগটির বৈধতা বিষয়ে ইউজিসির এক সদস্য বলেন, অভ্যন্তরীণ প্রার্থী যদি নিয়োগ পান, তাহলে তার শূন্য পদে একই সিলেকশন বোর্ডে আরেকজনকে সুপারিশ করার কোনো সুযোগ নেই। এটি আইনসম্মত নয় এবং সম্পূর্ণ অবৈধ। সিন্ডিকেটে অনুমোদন হলেও ইউজিসির কাছে অভিযোগ এলে এই নিয়োগ বাতিল হবে। কারণ প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১ টি পদের চাহিদা উল্লেখ ছিলো। যদি শূন্য ঐ পদে কাউকে নিয়োগ দিতে হয়, তবে বিজ্ঞপ্তি দিয়ে যথাযথ নিয়ম মেনেই নিয়োগ দিতে হবে।

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে। বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে […]

নিউজ ডেস্ক

০২ মে ২০২৬, ১৬:০০

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই সময়সূচি পিছিয়ে যায়। এতে উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে দীর্ঘ বিরতি তৈরি হয়, যা অনেক শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতায় প্রভাব ফেলে। এসব সমস্যা মাথায় রেখেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই যদি সব পরীক্ষা সম্পন্ন করা যায়, তাহলে সিলেবাস, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা নির্ধারিত সময়েই শেষ করা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং দুই বছরের মধ্যেই নির্ধারিত পাঠক্রম শেষ করতে পারবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসকে পুরোপুরি পরীক্ষার জন্য নির্ধারণ করা হবে। এ সময়ের মধ্যে বোর্ডগুলোকে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

তিনি আরও জানান, লক্ষ্য হচ্ছে—শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে কোনো সেশনজট ছাড়াই উচ্চশিক্ষায় যেতে পারবে। কারিকুলাম সংস্কারের কাজ চলছে এবং সবকিছু প্রস্তুত থাকলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা হতে পারে।

তবে নতুন সময়সূচি বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করার ওপর। শিক্ষামন্ত্রী বলেন, আগে পরিকল্পনা ঠিক করা জরুরি—অ্যাকাডেমিক বছর ডিসেম্বরেই শেষ করতে হবে এবং সে অনুযায়ী পুরো শিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

এদিকে শিক্ষাবিদদের মতে, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি বাস্তবসম্মত নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা প্রয়োজন।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।