মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহাঙ্গীর আলমের সফলতার এক বছর

আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের অস্থির পরিবেশের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করে সফলতার সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিচ্ছেন। তাঁর […]

প্রতিনিধি ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯

আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন।

দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের অস্থির পরিবেশের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করে সফলতার সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিচ্ছেন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হয়েছে এবং সার্বিক পরিবেশে এসেছে শৃঙ্খলা।

দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই তিনি ‘দ্বিতীয় প্রশাসনিক ভবন’ ও কর্মচারী কোয়ার্টার ‘বন্ধন’ উদ্বোধন করেন। নবনির্মিত কলা ভবন এবং বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটও তাঁর উদ্যোগে উদ্বোধন করা হয়। নজরুল ভাস্কর্য ও কেন্দ্রীয় মসজিদের সংস্কারকাজ সম্পন্ন হয়; মসজিদে এয়ার কন্ডিশন স্থাপনসহ অন্যান্য কাজও গুরুত্বসহকারে শেষ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, কেন্দ্রীয় খেলার মাঠ, মেডিকেল সেন্টার, প্রথম ও দ্বিতীয় গেইট, টিএসসি ভবন, দশতলা ছাত্র হল ও ছাত্রী হল, দশতলা ইন্সটিটিউট ভবন এবং পাঁচতলা কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ভবনের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সৌন্দর্যবর্ধনে আলোকসজ্জা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয় এবং আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক সংযোগের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার জন্য নজরুল বিশ্ববিদ্যালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আকিজ রিসোর্সের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি এবং মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয় এবং ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের হাতে একাডেমিক ক্যালেন্ডার তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের অংশগ্রহণে তৃতীয় গবেষণা মেলা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। বাংলা নববর্ষ, জুলাই–আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি, জুলাই ৩৬ কর্নার উদ্বোধন এবং জুলাই আন্দোলনে শহীদ ইনতিশারুল হকের কবর জিয়ারতসহ বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

শিক্ষার্থীদের সমস্যা সমাধানেও তিনি এগিয়ে আসেন। চারুকলা বিভাগের আহত শিক্ষার্থী শাহজালাল আহমেদ জনি, জুলাই–আগস্ট অভ্যুত্থানে গুলিবিদ্ধ ত্রিশালের মোফাজ্জল ও ক্যান্সার আক্রান্ত বাংলা বিভাগের তৌহিদসহ অসুস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিবন্ধী শিক্ষার্থী তীর্থ দাসের জন্য অটোমেটিক হুইলচেয়ার সরবরাহ করা হয়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করেছেন।

একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্ব দেন তিনি। প্রশাসনের সার্বিক সহায়তায় জুলাই–আগস্ট শহীদ স্মরণে আন্তঃবিভাগ ফুটবল, আন্তঃঅনুষদ ক্রিকেট, আন্তঃবিভাগ (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) ক্রিকেট এবং স্বাধীনতা কাপ আন্তঃবিভাগ (ছাত্র–ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের জন্য ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি প্রদান, গবেষণা প্রকল্পে অনুদান, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলে সঠিক সময়ে পাঠ্যবই বিতরণ, বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার ও বৃত্তি বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়কে আরও গতিশীল করতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ ও পদোন্নতির কাজ চলমান রয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,

“বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই।

বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজেট ঘাটতি থাকা সত্ত্বেও আমরা হিসাব-নিকাশ করে পরিচালনা করছি এবং সরকারের স্বল্প বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছি।”

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে। বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে […]

নিউজ ডেস্ক

০২ মে ২০২৬, ১৬:০০

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই সময়সূচি পিছিয়ে যায়। এতে উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে দীর্ঘ বিরতি তৈরি হয়, যা অনেক শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতায় প্রভাব ফেলে। এসব সমস্যা মাথায় রেখেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই যদি সব পরীক্ষা সম্পন্ন করা যায়, তাহলে সিলেবাস, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা নির্ধারিত সময়েই শেষ করা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং দুই বছরের মধ্যেই নির্ধারিত পাঠক্রম শেষ করতে পারবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসকে পুরোপুরি পরীক্ষার জন্য নির্ধারণ করা হবে। এ সময়ের মধ্যে বোর্ডগুলোকে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

তিনি আরও জানান, লক্ষ্য হচ্ছে—শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে কোনো সেশনজট ছাড়াই উচ্চশিক্ষায় যেতে পারবে। কারিকুলাম সংস্কারের কাজ চলছে এবং সবকিছু প্রস্তুত থাকলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা হতে পারে।

তবে নতুন সময়সূচি বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করার ওপর। শিক্ষামন্ত্রী বলেন, আগে পরিকল্পনা ঠিক করা জরুরি—অ্যাকাডেমিক বছর ডিসেম্বরেই শেষ করতে হবে এবং সে অনুযায়ী পুরো শিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

এদিকে শিক্ষাবিদদের মতে, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি বাস্তবসম্মত নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা প্রয়োজন।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।