শাহরিয়ার আহমেদ শাওনঃ
নবীগঞ্জের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ প্রতিভা দীপঙ্কর দাশ দ্বীপের অকাল মৃত্যুতে নবীগঞ্জসহ পুরো সিলেট জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জানা যায়, উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে দীপঙ্কর দাশ দ্বীপ সম্প্রতি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিছুদিন আগে তিনি পড়াশোনার জন্য মালয়েশিয়া যান। কিন্তু গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীপঙ্কর দাশ দ্বীপ নবীগঞ্জের একজন উদীয়মান তরুণ কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কৌতুক, বিনোদনমূলক ও সামাজিক বার্তাধর্মী কনটেন্ট তৈরি করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। তার হাস্যরসাত্মক উপস্থাপনা ও ইতিবাচক বার্তায় তিনি তরুণ সমাজের মাঝে দারুণ সাড়া ফেলেছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। নবীগঞ্জের সাংস্কৃতিক ও কনটেন্ট নির্মাতা মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করে স্মৃতিচারণ করছেন।
দীপঙ্কর দাশ দ্বীপের মৃত্যুতে নবীগঞ্জবাসী এক প্রতিভাবান তরুণকে হারালো—যার স্বপ্ন ছিল নিজের প্রতিভা দিয়ে দেশ-বিদেশে নাম কুড়ানোর।তার এই অকাল মৃত্যু সপ্ন সত্যি হলো কিন্ত সে চলে গেল না ফিরার দেশে।