বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা চতুর্থ কার্যদিবসের মতো বেড়েছে। আন্তর্জাতিক বাজারের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত পাওয়া বাজারমূল্যের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৬৩ ডলারে লেনদেন হচ্ছে।
পারস্য উপসাগরে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের নতুন করে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বেড়েছে।
ছয় মাস ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধানের সম্ভাবনা কমে যাওয়া এবং নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রভাবও তেলের বাজারে পড়েছে।
আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে। নতুন করে সংঘাত তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
সূত্র: আল জাজিরা
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?