সোমবার, ২৯ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বারহাট্টায় হিজড়া সর্দারের উপর হামলা, থানায় ঢুকে আত্মরক্ষা

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলার হিজড়া সর্দার অন্তরার উপর হামলা করেছে প্রতিপক্ষ কয়েকজন হিজরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার কিছু হিজড়া তার উপর হামলা করলে অন্তরা বারহাট্টা থানায় গিয়ে আত্মরক্ষার করেন। অন্তরা হিজড়ার দাবী জেলার লতা হিজড়া তাকে স্ট্যাম্পে চুক্তিপত্রের মাধ্যমে বারহাট্রা উপজেলার সর্দারের দায়িত্ব দেন। তাকে নিয়মিত চাঁদা দিতে অস্বীকার করায় প্রায় সময় […]

প্রতিনিধি ডেস্ক

২৩ এপ্রিল ২০২৫, ০১:২৯

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার বারহাট্টা উপজেলার হিজড়া সর্দার অন্তরার উপর হামলা করেছে প্রতিপক্ষ কয়েকজন হিজরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার কিছু হিজড়া তার উপর হামলা করলে অন্তরা বারহাট্টা থানায় গিয়ে আত্মরক্ষার করেন।

অন্তরা হিজড়ার দাবী জেলার লতা হিজড়া তাকে স্ট্যাম্পে চুক্তিপত্রের মাধ্যমে বারহাট্রা উপজেলার সর্দারের দায়িত্ব দেন। তাকে নিয়মিত চাঁদা দিতে অস্বীকার করায় প্রায় সময় তিনি তার অনুসারীদের দিয়ে ধরে নিয়ে মুক্তিপণ আদায় করেন।

অপরদিকে লতা হিজড়ার দাবী তাকে দাওয়াত দিয়ে অন্তরা হিজড়া বাড়িতে নিয়ে জিম্মি করে স্ট্যাম্পে লিখিত রাখে।

অন্তরা উপজেলা দশাল গ্রামের জাফর আলী ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অন্তরা হিজরা বারহাট্টা উপজেলার সর্দার। গত ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নেত্রকোনা জেলার সর্দার লতা হিজড়া ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখে দায়িত্ব দেন। মঙ্গলবার সকালে উপজেলার নৈহাটি বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হন অন্তরা।

ইজিবাইক যোগে অন্তরা হিজড়া থানার কাছে পৌঁছা মাত্রই প্রতিপক্ষ হিজড়ারা তার ওপর হামলা করে। এ সময় অন্তরা হিজড়া থানায় গিয়ে আত্মরক্ষা করেন।

তার শিষ্যদের দাবী অন্তরা ওরফে নয়ন মিয়া সে হিজরা না। তার বৌ বাচ্চা আছে। তার একটা ছেলে কলেজে পড়ে। সে কিভাবে হিজরাদের সর্দার হয়। আমরা তাকে সর্দার মানি না। 

হামলাকারী হিজরা আঙ্গুর মিয়া ওরফে আংগুরী বলেন, আমি কয়েকদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম। সে পুলিশ নিয়ে আমার বাড়িতে গিয়ে নগদ ৫০ হাজার টাকা

ও তিন আনা ওজনের দুটি কানের দুল নিয়ে এসেছে। সে আমাদের ঠকিয়ে গাড়ি বাড়ি করেছে। আমরা এর বিচার চাই। এই সময় অন্য হিজরারাও নয়ন মিয়ার বিচার দাবী করে। 

নয়ন মিয়া ওরফে অন্তরা হিজরা বলে, আমাকে জেলা সর্দার লতা নায়েকের অনুসারীরা মেরে ফেলতে চেয়েছিল। আমি থানায় এসে আশ্রয় নিয়েছি। এরা কয়েকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি জেলা থেকে বারহাট্টার দায়িত্ব পেয়েছি।

লতা নায়েক আমাকে বারহাট্টা এরিয়া দলিল করে দিয়ে দিয়েছে। আমি ছেলে ছিলাম লতা নায়েক আমাকে হিজড়া বানিয়ে আমার জীবন টা শেষ করেছে। এরপর আমার চলার জন্য তিনি আমাকে বারহাট্টার দায়িত্ব লিখে দিয়েছে।

কিন্তু আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকে নিয়মিত চাঁদা দেওয়ার কথা বলে। চাঁদা দিতে অস্বীকার করায় প্রায় সময় আমার অনুসারীদেরকে ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ আদায় করে। গত কিছুদিন আগেও আমার তিনজন অনুসারীকে ধরে নিয়ে গিয়েছিল। তিন লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাদেরকে ছাড়ে।

নেত্রকোনা জেলার হিজড়া সর্দার লতা বলেন, বারহাট্টায় অন্তরা নামে কোন হিজড়া নেই। যে হিজড়া দাবী করছে সে আসলে হিজড়া না। আমাকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে আটকে রেখে ব্ল্যাকমেল করে ট্রাম্পে লিখিত রাখে। আমি তাকে দায়িত্ব বারহাট্টা উপজেলায় কেন দায়িত্ব দিব। সে তো হিজড়া না। 

অন্তরা হিজরার কাছে চান্দা দাবির বিষয়ে ও তার অনুসারীদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। 

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, তারা নিজেরা নিজেরা ঝগড়া করে এক পক্ষ থানায় এসে আশ্রয় নিয়েছে। অপর পক্ষটিকে আমরা থানায় প্রবেশ করতে দেইনি। আশ্রয় নেয়া পক্ষ টিকে নিরাপদে তাদের এলাকায় পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করছি। 

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।