শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

কলকাতায় গ্যাস ১ হাজার, বাংলাদেশে কিনতে লাগে আড়াই হাজার টাকা: আখতার হোসেন

ভারতের কলকাতায় এক হাজার টাকায় গ্যাস পাওয়া গেলেও বাংলাদেশে একই গ্যাস কিনতে আড়াই হাজার টাকা খরচ হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। গ্যাসের দামের এমন পার্থক্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, ইরান যুদ্ধের প্রভাব কলকাতায় পড়লে সেখানে কম দামে গ্যাস পাওয়া যাচ্ছে কীভাবে? এ বিষয়ে জ্বালানিমন্ত্রীকে জবাব দিতে হবে। […]

কলকাতায় গ্যাস ১ হাজার, বাংলাদেশে কিনতে লাগে আড়াই হাজার টাকা: আখতার হোসেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ অক্টোবর ২০২৬, ০৪:১০

ভারতের কলকাতায় এক হাজার টাকায় গ্যাস পাওয়া গেলেও বাংলাদেশে একই গ্যাস কিনতে আড়াই হাজার টাকা খরচ হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। গ্যাসের দামের এমন পার্থক্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, ইরান যুদ্ধের প্রভাব কলকাতায় পড়লে সেখানে কম দামে গ্যাস পাওয়া যাচ্ছে কীভাবে? এ বিষয়ে জ্বালানিমন্ত্রীকে জবাব দিতে হবে।

একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দেশের সার্বিক পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়ী করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গ্যাসের দাম নিয়ে প্রশ্ন তুলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘কলকাতায় গ্যাস কিনবেন হাজার টাকা, আর বাংলাদেশে গ্যাস কিনতে লাগে দুই হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের কোনো প্রভাব পড়ে না? যদি কলকাতা এক হাজার টাকায় গ্যাস দিতে পারে, বাংলাদেশের জনগণকে কেন দুই হাজার ৫০০ টাকায় গ্যাস কিনতে হয়? এই উত্তর জ্বালানিমন্ত্রীকে দিতে হবে।’

দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন, ‘যে ব্যর্থ বাংলাদেশ আপনারা তৈরি করেছেন, এই ব্যর্থ বাংলাদেশের দায় সরাসরি তারেক রহমানকেই নিতে হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে বাজেট বাড়ানো হয়, দ্রব্যমূল্যের কিছু দাম বাড়ে। কিন্তু আমরা দেখলাম, বিএনপি সরকার বলল বাজেটের সময় নাকি কোনো কিছুর দাম বাড়েনি। অথচ উল্টো ঘটনা। বাজেটের আগে, বাজেটের পরে, এখনো পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দাম বাড়তির দিকে।’

মানবাধিকার পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। আখতার হোসেন বলেন, ‘সব জায়গায় ব্যর্থতার পাশাপাশি বাংলাদেশের মানুষের মানবাধিকার নিয়ে তারা উল্টো দিকে যাত্রা শুরু করেছে। আমরা চেয়েছিলাম, বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের পরে মানবাধিকার সুরক্ষার জন্য শক্তিশালী আইন হবে। কিন্তু এই সরকার শক্তিশালী আইন প্রণয়নের কথা বলে সবগুলো দুর্বল আইন প্রণয়ন করেছে, যাতে তারা ইচ্ছেমতো মানবাধিকার লঙ্ঘন করতে পারে। সেই পথ তারা প্রশস্ত করেছে।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে বারবার বলেছে, নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। নির্বাচন হয়েছে, নয় মাস হয়ে গেছে। দেশের পরিস্থিতি কি ঠিক হয়েছে? দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, ‘আইনশৃঙ্খলার কী পরিস্থিতি, আপনারা সকলে জানেন। গতকাল একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিমানবাহিনীর একজন কর্মকর্তা তাহসিফ সাউরিকে নদী থেকে উদ্ধার করা হয়েছে।’

তাহসিফের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘সেই তাহসিফ সাউরিকে নিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগের লোকেরা উল্লাস প্রকাশ করছে। আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করার সাহস পায়, কারণ এখনো পর্যন্ত চব্বিশের অভ্যুত্থানের সময় যে আওয়ামী লীগ হত্যা করেছিল, মানবতাবিরোধী অপরাধ করেছিল, বিএনপি সরকার গঠন করার এত দিন পরেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারেনি।’

এ সময় সরকারের দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করে আখতার হোসেন বলেন, ‘স্পষ্ট করে সরকারের কাছে দাবি জানাতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশের মানুষের জীবন নিয়ে নয়ছয় করছেন। তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্যুৎমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪৯

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৭৪

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪৯

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪৯