বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মাদরাসার দানের টাকার ভাগ দাবী – বিএনপি নেতার বিরুদ্ধে মাদ্রাসা কমিটির সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী হাটের টাকার ভাগ চেয়ে বিএনপি নেতা আব্দুল আজিজের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদরাসা পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। ওই মামলায় মঙ্গলবার গ্রেপ্তার হয়ে মাদরাসা কিমিটির ৮ জন কারাগারে আছেন। কারাগারে থাকা ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি এবং অভিযুক্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে […]

প্রতিনিধি ডেস্ক

১৯ এপ্রিল ২০২৫, ০২:৪১

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী হাটের টাকার ভাগ চেয়ে বিএনপি নেতা আব্দুল আজিজের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদরাসা পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। ওই মামলায় মঙ্গলবার গ্রেপ্তার হয়ে মাদরাসা কিমিটির ৮ জন কারাগারে আছেন।

কারাগারে থাকা ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি এবং অভিযুক্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগিদের পরিবার, মাদরাসা কমিটি ও গ্রামের সকল শ্রেণি পেশার মানুষ। শুক্রবার সকাল ১০ টায় ‘শিধুলী, চলনালী, পোয়ালশুড়া হযরত ওসমান (র.) হাফেজিয়া ও কওমি মাদরাসা’ প্রাঙ্গনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, হেফাযতে ইসলামের গুরুদাসপুর উপজেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ মাও: মো. ফরিদুল ইসলাম, ভুক্তভোগী সাহাদতের স্ত্রী রাশিদা খাতুন, লিটন হোসেনের স্ত্রী লাবনী আক্তার লাভলী, হযরত আলী, হায়দার আলী, শিক্ষানবিশ আইনজিবী মো. জার্জিস হোসেন প্রমুখ। 

সংবাদ সম্মেলনে নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাটোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আব্দুল আজিজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়। এসময় লিখিত বক্তব্যে মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের স্ত্রী রাশিদা বেগম দাবি করেন, গ্রামের মানুষের অক্লান্ত পরিশ্রম আর দানের অর্থে এই হাফেজিয়া মাদরাসায় এতিমদের দ্বিনী শিক্ষা দেওয়া হচ্ছে।

শিধুলী ওই মওসুমি হাটের ব্যবসায়ীরাও সাধ্যমতো মাদরসার উন্নয়নে দান করেন। সেই দানের টাকার ভাগ চেয়েছে তার স্বামীর কাছে বার বার প্রস্তাব দিয়েছেন বিএনপি নেতা আব্দুল আজিজ।

প্রস্তাবে রাজি না হওয়ায় ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল হাসানকে বাদি সাজিয়ে মিথ্যা চাঁদাবাজির মামলায় মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয় তার স্বামীসহ ৮জনকে। তার স্বামী বর্তমানে হাজতে আছেন। তিনি স্বামীসহ হাজতে থাকা ব্যক্তিদের মুক্তির দাবি জানান।

মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হযরত আলী ফকির তার বক্তব্যে বলেন, গত ২৭ রমজান মাদরাসার অফিস কক্ষে বসে বিএনপি নেতা আব্দুল আজিজ শিধুলী হাট থেকে মাদরাসায় ওঠা দানের অর্ধেক টাকার ভাগ চান। টাকা ভাগবাটোয়ারার বিষয়ে আব্দুল আজিজের ছেলে সোহাগ ও ছাত্রদলের সভাপতি রুবেল হাসানের সাথে যোগাযোগের প্রস্তাবও দেন কমিটির কাছে। কিন্তু কমিটির লোকজন তা মানেননি।

একারণে ক্ষিপ্ত হয়ে আব্দুল আজিজ ছাত্রদল নেতাকে দিয়ে মাদরাসা কমিটির বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করিয়েছেন।

সংবাদ সম্মেলনে হাজতে থাকা ৮ ব্যক্তির পরিবারের লোকজন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামের নানা শ্রেণিপেশার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি নিয়ে বুধবার সকালে বিক্ষোভ মিছিল শেষে গুরুদাসপুর থানার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অংশ নেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওলামা পরিষদ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

মাদরাসাটির মহতামিম মো. ফাতিহুল কবীর বলেন, শিধুলী হাটের ব্যবসায়ী পাইকাররা কিছু অর্থ মাদরাসায় দান করেন। সেই দানের টাকাতেও চোখ পড়েছে স্থানীয় বিএনপি নেতাদের। ভাগ না পেয়ে প্রশাসনকে প্রভাবিত করে মাদাসা পরিচালনা কমিটির কয়েকজন সদস্যকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে যৌথ বাহিনী এসে মাদরাসা প্রাঙ্গন থেকে ৮ জন সম্মানী ব্যক্তিকে কথা বলার নাম করে তুলে নিয়ে যান। অথচ মাদরাসার নামে চাঁদা উত্তোলনের সময় গ্রেপ্তার করা হয়েছে বলে অপপ্রচার চালানো হয়। প্রশাসন একটা দলের চাপে পড়ে তড়িঘড়ি করে ছাত্রদল সভাপতি রুবেল হাসানকে দিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেছেন। তারা মামলা প্রত্যার ও নিরাপোরাধ ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।  

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, হাজী মকবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, লিটন হোসেন, রিপন আলী, আলহাজ্ব বদিবর, ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারি মওদুদ আহম্মেদ মনি।

বিএনপি নেতা আব্দুল আজিজের অনুসারি মামলার বাদি ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হাসান বলেন, মাদরাসা কমিটির লোকজন রশিদের মাধ্যমে টাকা উত্তোলন করায় তিনি মামলা দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, শিধুলী হাটের টাকা উত্তোলন নিয়ে বিএনপির সাথে মাদরাসা কমিটির কোনো দ্বন্দ্ব হয়নি। ওই মাদরাসা কিমিটির সভাপতি স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। মূলত আওয়ামী লীগের ইন্ধোনেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। মামলার বাদি ছাত্রদলেরর সভাপতি রুবেল তার অনুসারী হলেও মামলা দায়েরের বিষয়টি নিয়ে তিনি কিছইু জানেন না।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।