সাকিব মাহমুদ ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল জুবায়ের এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান তুহিন মনোনীত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি আব্দুল হালিম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক শিমুল রয়, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দীন ও অধ্যাপক ড. সৈয়দ মাকছুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি সাইফুল্লাহ আল যুবায়ের, ইয়ামিন হুসাইন, প্রভাষ দাস, এখলাছ উদ্দীন সজল ও শাহরিয়ার জামান রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ অরিথ, আবু হানিফা, বুরহান উদ্দিন, জিহাদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতিমা অনন্যা, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান কবির, অর্থ সম্পাদক ফারদিন মোহাম্মাদ, সহ অর্থ সম্পাদক
হাদিউজ্জামান, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সহ-দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান নিরব, সহ-প্রচার সম্পাদক আহমাদ ইসলাম নুহু, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান রাতুল, আইন বিষয়ক সম্পাদক তাছনিম আলম, সহ-আইন বিষয়ক সম্পাদক আরবাজ খান শ্রাবণ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শেখ
তাসনিম ফাতিমা, সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব হাসান সুমন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান যায়েদ, নারী বিষয়ক সম্পাদক আলিফ নূর, সহ-নারী বিষয়ক সম্পাদক আফিয়া তাসনিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম স্বাধীন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু তালহা ও রুদ্র ঘোষ।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, নাজনীন সুলতানা নীলা, জাহিদুল, তানজিম জামান তাহসিন, অনন্যা খাতুন, আদিবা মোবাসশিরা ও আরমান ওহিদ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুহিন বলেন, যশোরের শিক্ষা, ঐক্য ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে আমরা সকল শিক্ষার্থীর পাশে এক হয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যশোরের মেধাবী শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, উচ্চশিক্ষায় সহায়তার পথ সুগম করা এবং যেকোনো সংকটে পাশে দাঁড়ানোই আমাদের সংগঠন—‘যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র মূল উদ্দেশ্য। একটি
তথ্যপ্রযুক্তিভিত্তিক ও সুশিক্ষিত সমাজ গঠনে আমাদের তরুণ সমাজই চালিকাশক্তি। যশোরের মাটির শেকড় ধরে রেখে, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে আমরা যশোর জেলাকে একটি অগ্রগামী ও আদর্শ জেলা হিসেবে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাব। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা আমাদের আগামী দিনের সকল কর্মসূচি সফল করতে চাই।”
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল জুবাইর বলেন, প্রতি বছর যশোরের অসংখ্য মেধাবী শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু গাইডলাইনের অভাবে অনেকেই প্রথম বর্ষেই পিছিয়ে পড়ে। এই বাস্তবতা বদলাতে আমরা নবীনদের জন্য একাডেমিক গাইডলাইন, আবাসন সমস্যা সমাধানের চেষ্টা, পজিশনধারী বিভাগীয় সিনিয়রদের সাথে যোগাযোগ বৃদ্ধি, এবং নারী শিক্ষার্থীদের
সমস্যাগুলো সমাধানের জন্য আলাদা প্যানেল গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আড্ডা, ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন ও সমিতির পেজে শিক্ষার্থীদের অর্জনের গল্প তুলে ধরার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও দৃঢ় করা হবে। যশোরের মাটির শেকড় ধরে রেখে আমরা একটি আদর্শ শিক্ষার্থী সমাজ গড়তে নিরলসভাবে কাজ করে যাব। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা আমাদের সকল কর্মসূচি সফল করতে চাই।