হাফিজুর রহমান, জেলা প্রতিনিধি সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা, ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই(নিঃ)/রুবেল আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অদ্য-০৪/০৪/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ০৪.১৫ ঘটিকার সময় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে “সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সখিপুর বাজারস্থ জনৈক মোঃ কাজলের কাকড়ার দোকানের সামনে রাস্তার উপর থেকে আসামি ১। সহিদুল ইসলাম হৃদয় (২৪), পিং নজরুল ইসলাম সরদার, সাং আমতলা, থানা শার্শা, জেলা যশোর এর হেফাজত হইতে কালো রংয়ের জিপারের মধ্য হতে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২। আসামি মোঃ নুর মোহম্মদ (২৩), পিং নুর আলী, সাং বাগুড়ী, থানা শার্শা, জেলা যশোর এর হেফাজত হইতে কালো রংয়ের জিপারের মধ্যে থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় দেবহাটা থানায় মামলা রুজু করা হয়েছে।